Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 9 August 2026, 05:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজা নীতি নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বরখাস্ত
    আন্তর্জাতিক

    গাজা নীতি নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বরখাস্ত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাজা নীতি নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বরখাস্ত

    ইসরায়েল ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ইস্যুতে নীতি নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই কর্মকর্তার নাম শাহেদ ঘোরেশি। তিনি ইসরায়েল ও গাজার প্রতি ট্রাম্প প্রশাসনের নীতিমালা প্রণয়নের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রেস অফিসার ছিলেন। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অভিযোগ ওঠার পর তাকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোতে চুক্তিভিত্তিক কর্মরত শাহেদ ঘোরেশিকে গত সপ্তাহে দুটি ঘটনার পর ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি তার আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠায় সাপ্তাহিক ছুটির দিনে তাকে বরখাস্ত করা হয়। শাহেদ ঘোরেশিকে বরখাস্তের খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ইরানি-আমেরিকান ঘোরেশিকে বরখাস্তের পর বুধবার কট্টরেউগ্র ডানপন্থি কর্মী লরা লুমারও লক্ষ্যবস্তুতে পরিণত হন। তিনি অভিযোগ করেন, ঘোরেশি প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিকে পুরোপুরি সমর্থন করছেন না।

    শাহেদ ঘোরেশি ও দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রশ্নের জবাব খসড়া করার সময় প্রথমে জেরুজালেম দূতাবাসের এক সিনিয়র কর্মকর্তা এবং পরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর শীর্ষ উপদেষ্টাদের বিরাগভাজন হন ঘোরেশি। প্রশ্নটি ছিল ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে স্থানান্তর নিয়ে আলোচনার বিষয়ে।

    তার খসড়া উত্তরে একটি লাইন ছিল—‘যুক্তরাষ্ট্র গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর সমর্থন করে না’। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ বারবার এমন কথা বলেছেন। শাহেদ ঘোরেশি ও অন্য কর্মকর্তাদের দাবি, এই লাইনটি জেরুজালেম দূতাবাস বাতিল করে দেয়, যা নিয়ে ওয়াশিংটনে নীতি-সংক্রান্ত প্রশ্ন ওঠে।

    এছাড়া শাহেদ ঘোরেশি দূতাবাসের এক বিবৃতিতেও প্রশ্ন তোলেন, যেখানে অধিকৃত পশ্চিম তীরকে বাইবেলীয় নাম ‘জুডিয়া ও সামারিয়া’ বলা হয়েছিল— যা কট্টর উগ্র ডানপন্থি ইসরায়েলি কর্মকর্তারা প্রায়ই ব্যবহার করেন। ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এ নাম ব্যবহারের পক্ষে বারবার মত দিয়েছেন।

    শাহেদ ঘোরেশি বলেছেন, “আমার পরিশ্রমী সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা সত্ত্বেও আমি গত সপ্তাহে দুটি ঘটনায় হঠাৎ লক্ষ্যবস্তুতে পরিণত হই। একটি হলো — আমরা গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করা — যা প্রেসিডেন্ট ট্রাম্প ও বিশেষ দূত উইটকফ নিজেরাও আগেই বলেছেন। আরেকটি হলো— ‘জুডিয়া ও সামারিয়া’ উল্লেখ কেটে দেওয়া।”

    তিনি আরও বলেন, “আগে এসব সিনিয়র পর্যায়ে অনুমোদিত ছিল। তাহলে হঠাৎ করে কেন আমাকে কোনো ব্যাখ্যা ছাড়াই টার্গেট করা হলো? এর মানে কি আমাদের ইসরায়েল-ফিলিস্তিন নীতি আরও খারাপ হতে চলেছে— এমনকি জাতিগত নিধনের বিরুদ্ধেও কোনো অবস্থান নেবে না? ভবিষ্যৎ অন্ধকার দেখাচ্ছে।” এদিকে এই সপ্তাহে ট্রাম্প প্রশাসন আরও ৩৭ জন বর্তমান ও সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করেছে। এদের মধ্যে অনেকে ২০১৯ সালে ট্রাম্পবিরোধী এক চিঠিতে স্বাক্ষর করেছিলেন।

    গাজা নীতি নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বরখাস্ত
    পূর্ববর্তী খবরপিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ
    পরবর্তী খবর আলী রীয়াজের সঙ্গে মাইকেল মিলারের বৈঠক

    আরো সংবাদ পড়ুন

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

    আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

    ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল

    ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প

    ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মারা গেলেন লিওনেল মেসির বাবা

    August 8, 2026

    চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী

    August 8, 2026

    এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, জানা যাবে যেভাবে

    August 8, 2026

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

    August 8, 2026

    আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

    August 8, 2026

    ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    August 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.