Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 02:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজা পুনর্গঠনে ‌ট্রাম্পের‘বোর্ড অব পিস’ ঘোষণা
    আন্তর্জাতিক

    গাজা পুনর্গঠনে ‌ট্রাম্পের‘বোর্ড অব পিস’ ঘোষণা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাজা পুনর্গঠনে ‌ট্রাম্পের‘বোর্ড অব পিস’ ঘোষণা

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার তুরস্ক ও মিসরের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

    ট্রাম্পের গঠতি এই বোর্ড গত অক্টোবর থেকে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় থাকা গাজার অস্থায়ী শাসনব্যবস্থার তদারকি করবে। হোয়াইট হাউস বলেছে, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে একটি নির্বাহী প্যানেল গঠন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রয়েছেন।

    এই প্যানেল শাসনব্যবস্থা ও আঞ্চলিক কূটনীতি থেকে শুরু করে গাজা পুনর্গঠনে অর্থায়ন ও বিনিয়োগ সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে তদারকি করবে।
    শনিবার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে আঙ্কারা। চিঠিতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ওই প্যানেলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

    এদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্পের এই আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে। পৃথকভাবে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, গাজা পুনর্গঠনে সহায়তার জন্য ট্রাম্প তাকে মনোনীত করায় তিনি সম্মানিত বোধ করছেন।

    এএফপিকে পাঠানো এক বিবৃতিতে ব্রিটিশ এই রাজনীতিক ও জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত বলেন, বোর্ড অব পিস গঠনে নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই এবং এর নির্বাহী বোর্ডে নিয়োগ পাওয়ায় সম্মানিত বোধ করছি।

    হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বৃহত্তর ‘বোর্ড অব পিস’ কৌশলগত কাজের তদারকি, আন্তর্জাতিক সম্পদের সমন্বয় করবে এবং সংঘাত থেকে উন্নয়নের পথে গাজার রূপান্তরের সময় জবাবদিহি নিশ্চিত করবে।

    এ ছাড়া যুক্তরাষ্ট্র গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে। পাশাপাশি অন্তর্বর্তী কাঠামোর আওতায় গাজায় শাসন, নিরাপত্তা ও পুনর্গঠন কার্যক্রম সমন্বয়ের জন্য একজন উচ্চপদস্থ প্রতিনিধি নিয়োগ দেবে ওয়াশিংটন।

    গাজায় ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই বোর্ড অব পিস গঠনের এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস এখনও অস্ত্র সমর্পনে পুরোপুরি রাজি হয়নি এবং প্রথম ধাপের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে শেষ জিম্মির মরদেহও ফেরত দেয়নি।

    অক্টোবরের যুদ্ধবিরতির মাধ্যমে গাজা উপত্যকায় বড় ধরনের সংঘর্ষ কমলেও সেখানে প্রায়ই ইসরায়েলি বাহিনী সঙ্গে সংঘাত ও বিমান হামলার ঘটনা ঘটছে। এর ফলে ওই উপত্যকায় স্থায়ী শান্তির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।

    গাজা পুনর্গঠনে ‌ট্রাম্পের‘বোর্ড অব পিস’ ঘোষণা
    পূর্ববর্তী খবরঅন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিপাকে এমিলিয়া ক্লার্ক
    পরবর্তী খবর ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে বিমান নিখোঁজ

    আরো সংবাদ পড়ুন

    মধ্যরাতে তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩

    September 4, 2026

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

    September 4, 2026

    বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    September 4, 2026

    রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

    September 4, 2026

    ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 4, 2026

    শুভ জন্মাষ্টমী আজ

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.