Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 10:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » চীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রের দুয়ার খুলছেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    চীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রের দুয়ার খুলছেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রের দুয়ার খুলছেন ট্রাম্প

    অবৈধ অভিবাসী তাড়ানোর নামে গত আট মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে রীতিমতো অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। এর মধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন, শিগগিরই চীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য দুয়ার খুলছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে যাচ্ছে।

    সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “আমরা চীনের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসতে দেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, ৬ লাখ শিক্ষার্থী…এটা খুবই গুরুত্বপূর্ণ; কিন্তু আমরা চীনের সাথেই থাকব।”

    প্রসঙ্গত, অতি সম্প্রতি চীনকে শুল্ক আল্টিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রে বিরল ভূ-চৌম্বকীয় পদার্থ রপ্তানি না করে, তাহলে দেশটির ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সেই আল্টিমেটাম নিয়ে আলোচনার মধ্যেই চীনা শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা খোলার ঘোষণা দিলেন ট্রাম্প। এদিকে ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর তার ব্যাপক সমালোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি সমালোচনা করছেন ট্রাম্পের সমর্থকদের একাংশ।

    ট্রাম্পের সমর্থকদের সবচেয়ে বড় মঞ্চ ‘মাগা’ (মেইক আমেরিকা গ্রেট এগেইন এর সংক্ষিপ্ত রূপ)-এর জ্যেষ্ঠ নেতা লরা লুমের এই ঘটনাকে ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “আমি আমার দেশে বেশি বেশি মুসলিম ও চীনাদের আগমনের জন্য ভোট দিইনি। কমিউনিস্ট দেশ থেকে আসা অভিবাসীরা এবং শরিয়াপন্থি নোংরা লোকজন যুক্তরাষ্ট্রকে মহান করবে না। দয়া করে যুক্তরাষ্ট্রকে চীন বানাবেন না। মাগা আর অভিবাসী দেখতে চায় না।”

    যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেসেন্টেটিভসের সদস্য এবং ট্রাম্পের সমর্থক মারজোরি টেইলর গ্রিন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে লিখেছেন, “চীনা শিক্ষার্থীদের কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়, কারণ তারা চীনের কমিউনিস্ট পার্টির সমর্থক।”

    তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। গতকাল সোমমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেছেন, “চীনা শিক্ষার্থীদের অনুমতি না দিলে আমেরিকার ১৫ শতাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তিসঙ্গত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছেন।”

    চীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রের দুয়ার খুলছেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরমেয়ের কান্না থামাতে মারধর গৃহকর্মীর, সিসিটিভিতে দেখে শিউরে উঠলেন শ্রীময়ী
    পরবর্তী খবর চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

    আরো সংবাদ পড়ুন

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.