Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 11:33: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

    চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যবহৃত ‘ইক্সচিক’ টিকার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিকার ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যালনেভা।

    ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত মশাবাহিত এ ভাইরাস প্রতিরোধে দুটি টিকার একটি ইক্সচিক। ২০২৩ সালে টিকাটি অনুমোদন পেলেও সাম্প্রতিক সময়ে বিশেষ করে বয়স্ক রোগীদের মধ্যে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়ায় তা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়।

    কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, এফডিএর নির্দেশনা অনুযায়ী গত শুক্রবার থেকে লাইসেন্স স্থগিত কার্যকর হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া চারটি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনার পর এ সিদ্ধান্ত আসে, যাদের মধ্যে তিনজনের বয়স ছিল ৭০ থেকে ৮২ বছরের মধ্যে।

    ভ্যালনেভার প্রধান নির্বাহী থমাস লিঙ্গেলবাচ বলেন, “আমরা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছি। বিশ্বব্যাপী চিকুনগুনিয়ার হুমকি বাড়ছে, তাই স্বাস্থ্যসুরক্ষার অংশ হিসেবে ভ্যাকসিনের প্রাপ্যতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

    অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে ভ্যালনেভা। সোমবার সকালে প্যারিসের শেয়ারবাজারে প্রতিষ্ঠানের শেয়ারের দর ২৬ শতাংশের বেশি হ্রাস পায়। চলতি বছরের প্রথম ছয় মাসে ভ্যাকসিনটির বিশ্বব্যাপী বিক্রি হয়েছিল প্রায় ৮.৮ মিলিয়ন মার্কিন ডলার।

    বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে মশাবাহিত এই ভাইরাস নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং ভবিষ্যতে তা মহামারির রূপ নিতে পারে। যদিও চিকুনগুনিয়ায় মৃত্যু বিরল, তবে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে।

    গত জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছিল, চিকুনগুনিয়ার কারণে বিশ্বব্যাপী বড় ধরনের মহামারির ঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। ডব্লিউএইচওর মতে, বর্তমান পরিস্থিতি অনেকটা দুই দশক আগে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ প্রাদুর্ভাবের আগে পাওয়া সংকেতের মতো।

    এদিকে, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ইউরোপে ২৭টি চিকুনগুনিয়া প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বৈশ্বিক জনস্বাস্থ্য ও টিকা ব্যবস্থাপনায় বড় আলোচনার জন্ম দিয়েছে।

    চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র
    পূর্ববর্তী খবরচীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রের দুয়ার খুলছেন ট্রাম্প
    পরবর্তী খবর নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয়: নুসরাত

    আরো সংবাদ পড়ুন

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.