Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 06:43: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো
    আন্তর্জাতিক

    জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো

    মাদক কার্টেলদের লাগামহীন সহিংসতা এবং এই অপরাধ দমনে সরকারের ব্যর্থতা—এই দুইয়ে মিলে এখন অস্থির মেক্সিকো। শুক্রবার (১৪ নভেম্বর) দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী, বিশেষত জেন-জি’র নেতৃত্বে পদযাত্রা করেন। এসময় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০০ জনই পুলিশ কর্মকর্তা।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের প্রধান কারণ ছিল সম্প্রতি মেয়র কার্লোস মানজোর হত্যাকাণ্ড। মানজো তার শহরে মাদক পাচারকারী গ্যাং এবং কার্টেল সহিংসতা সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলার জন্য সুপরিচিত ছিলেন এবং দেশের সশস্ত্র কার্টেল সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। মানজো ১ নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে অংশগ্রহণকালে গুলিবিদ্ধ হন। বিক্ষোভকারীরা আমরা সবাই কার্লোস মানজো লেখা ব্যানার নিয়ে স্লোগান দেন এবং প্রয়াত মেয়রকে সম্মান জানাতে অনেকেই কাউবয় হ্যাট পরেছিলেন।

    মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ সাংবাদিকদের বলেন, প্রদর্শনকারীরা জাতীয় প্রাসাদের (যেখানে প্রেসিডেন্ট শেইনবাউম বাস করেন) সামনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল। তবে একদল ব্যক্তি সহিংসতা শুরু করলে প্রাসাদ রক্ষাকারী পুলিশ ক্ষুব্ধ জনতার ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

    তিনি আরও জানান, বিক্ষোভে প্রায় ১০০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়েছে এবং ২০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন। এমনকি একটি সংবাদপত্রের সাংবাদিকের ওপরও হামলার খবর পাওয়া গেছে। এসময় ডাকাতি এবং হামলার মতো অপরাধের অভিযোগে কর্তৃপক্ষ ২০ জনকে গ্রেপ্তার করেছে।

    এদিকে প্রেসিডেন্ট শেইনবাউম দাবি করেছেন, অন্যান্য শহরেও যে পদযাত্রা হয়েছে, তা তার সরকারের বিরোধী ডানপন্থী রাজনীতিবিদদের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, যদি তরুণদের দাবি থাকে, আমরা মত প্রকাশ এবং বিক্ষোভের স্বাধীনতাকে সমর্থন করি, কিন্তু এই বিক্ষোভকে কে প্রচার করছে, মানুষকে তা জানা উচিত।

    উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন শেইনবাউম। তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে ৭০ শতাংশের ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন। কিন্তু বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে।

    জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো
    পূর্ববর্তী খবরঅভিনয়ে ফিরছেন জুন মালিয়া
    পরবর্তী খবর নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করতে হবে: অর্থ উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.