Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 31 August 2026, 04:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ট্রাম্পের আমন্ত্রণে সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন আল–শারা
    আন্তর্জাতিক

    ট্রাম্পের আমন্ত্রণে সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন আল–শারা

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কNovember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্পের আমন্ত্রণে সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন আল–শারা

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রথমবারের মতো কোনো সিরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আগামী ১০ নভেম্বর সিরিয়ার অন্তর্বর্তী নেতা বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র যাবেন আল–শারা। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম বারাকের বরাতে এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

    এই বৈঠক অনুষ্ঠিত হলে ইতিহাসে এটাই হবে কোনো সিরিয়ার প্রেসিডেন্টের প্রথম যুক্তরাষ্ট্র সফর। টম বারাক অ্যাক্সিওসকে গতকাল শনিবার জানিয়েছেন, আল-শারা সফরকালে আইএসআইএল (আইসিস) বিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার জন্য একটি চুক্তিতে সই করবেন।

    বার্তা সংস্থা রয়টার্সও সিরিয়ার এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, এর আগে কোনো সিরিয়ার প্রেসিডেন্ট কখনো আনুষ্ঠানিক সফরে ওয়াশিংটন যাননি।

    গত ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন আল-শারা। তারপর থেকেই তিনি বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে সেসব দেশের সঙ্গে, যেসব দেশ আসাদের আমলে দামেস্ককে প্রায় সম্পূর্ণভাবে বয়কট করেছিল।

    গত মে মাসে সৌদি আরবে ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়। এটাই ছিল দুই দেশের নেতাদের মধ্যে ২৫ বছরের মধ্যে প্রথম সাক্ষাৎ। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ফাঁকে এই সাক্ষাৎ ঘটে। বিশ্লেষকদের মতে, এটি ছিল সিরিয়ার জন্য এক বড় মোড় ঘোরানো মুহূর্ত। গত সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণও দেন।

    বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়ালগের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন দূত বারাক বলেন, ওয়াশিংটন চায় ২০১৪ সাল থেকে আইএসআইএলের বিরুদ্ধে লড়াই করছে যে আন্তর্জাতিক জোট সিরিয়া সেই জোটের অন্তর্ভুক্ত হোক। এই সশস্ত্র গোষ্ঠী ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে সিরিয়া ও ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ড দখলে নিয়েছিল। বারাক বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন সবাই এই জোটের অংশ হয়। এটা তাদের (সিরিয়ার) জন্য বিশাল সুযোগ।’

    আল-শারা একসময় আল-কায়েদার সিরিয়ার শাখার নেতৃত্বে ছিলেন। তবে এক দশক আগে তাঁর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী ওসামা বিন লাদেনের নেটওয়ার্ক থেকে আলাদা হয়ে যায় এবং পরে আইএসআইএলের বিরুদ্ধেও লড়াই করে। সে সময় যুক্তরাষ্ট্র তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ১ কোটি ডলার।

    আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত আল-শারা একসময় ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন। সেখানে মার্কিন সেনারা তাঁকে কয়েক বছর আটকও রেখেছিল। মার্কিন নেতৃত্বাধীন জোট ও স্থানীয় মিত্ররা ২০১৯ সালে সিরিয়া থেকে আইএসআইএলকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে।

    এদিকে, সিরিয়া ও ইসরায়েলও শান্তি চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। দামেস্ক আশা করছে, এর মাধ্যমে ইসরায়েলি বিমান হামলা বন্ধ হবে এবং দক্ষিণ সিরিয়ায় প্রবেশ করা ইসরায়েলি সেনারা সরে যাবে। মানামা ডায়ালগে বারাক বলেন, সিরিয়া ও ইসরায়েল উভয়েই উত্তেজনা প্রশমন আলোচনায় যুক্ত আছে এবং যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে।

    তিনি জানান, দুই দেশ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে, তবে কখন সেটি সম্পন্ন হতে পারে তা জানাতে অস্বীকৃতি জানান। ইসরায়েল ও সিরিয়া বহু দশক ধরেই মধ্যপ্রাচ্যের চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। যদিও গত ডিসেম্বর আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন, তবু দুই দেশের মধ্যে সীমান্তবিরোধ ও রাজনৈতিক অবিশ্বাস এখনো গভীরভাবে বিদ্যমান।

    আল–শারা ট্রাম্প ট্রাম্পের আমন্ত্রণে সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন আল–শারা
    পূর্ববর্তী খবরপ্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
    পরবর্তী খবর রাজধানীতে বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    আরো সংবাদ পড়ুন

    আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

    ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু!

    বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

    নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩

    সৌদিতে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

    August 31, 2026

    সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

    August 31, 2026

    চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

    August 31, 2026

    স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

    August 31, 2026

    স্পিকারের সঙ্গে আইপিইউর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ

    August 31, 2026

    আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

    August 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.