Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 6 August 2026, 04:50: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিল জাপান সরকার
    আন্তর্জাতিক

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিল জাপান সরকার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিল জাপান সরকার

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে অনুসরণ করা শান্তিপূর্ণ নীতিতে বড় পরিবর্তন এনেছে জাপান। দেশটি এখন থেকে যুদ্ধাস্ত্র বিদেশে রপ্তানির অনুমতি দিচ্ছে। যার মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজও থাকতে পারে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে টাকাইচির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে জাপানের প্রতিরক্ষা নীতি বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের বরাতে এমনটাই জানা যায়।

    সরকার জানিয়েছে, এখন থেকে জাপানে তৈরি সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম শর্তসাপেক্ষে বিদেশে বিক্রি করা যাবে। তবে এসব অস্ত্র জাতিসংঘ সনদ মেনে ব্যবহারের নিশ্চয়তা থাকতে হবে। টাকাইচি বলেন, ‘কঠিন নিরাপত্তা পরিস্থিতিতে কোনো দেশ একা নিজের শান্তি রক্ষা করতে পারে না।’

    আগে জাপানে ১৯৬৭ ও ১৯৭৬ সালের নীতির কারণে শুধুমাত্র অ-ঘাতক সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমতি ছিল। যেমন নজরদারি বা মাইন অপসারণ যন্ত্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অন্তত ১৭টি দেশ জাপানের অস্ত্র কিনতে পারবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার সঙ্গে ইতোমধ্যে প্রায় ৭ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ নির্মাণ চুক্তিও করেছে জাপান।

    তবে জাপান জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে থাকা দেশে অস্ত্র রপ্তানি সাধারণত নিষিদ্ধ থাকবে। কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। এদিকে টাকাইচির এই সিদ্ধান্তের মধ্যেই তিনি টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে প্রার্থনাসংক্রান্ত উপহার পাঠিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহতদের স্মরণে তৈরি এই মন্দিরে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত কয়েকজন ব্যক্তির নাম রয়েছে। যা প্রতিবেশী চীন ও দক্ষিণ কোরিয়ার জন্য দীর্ঘদিন ধরে সংবেদনশীল বিষয়।

    বিশ্লেষকদের মতে, টাকাইচি প্রশাসন জাপানের দীর্ঘদিনের শান্তিপূর্ণ অবস্থান থেকে ধীরে ধীরে সরে এসে শক্তিশালী প্রতিরক্ষা নীতির দিকে এগোচ্ছে। যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে: ম্যাক্রোঁ
    পূর্ববর্তী খবরচট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
    পরবর্তী খবর প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’: ইরানের প্রেসিডেন্ট

    ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

    ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প, দিয়েছেন সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও

    হরমুজ প্রণালীতে জাহাজের রুট নিয়ে একমত ইরান ও ওমান

    জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

    August 6, 2026

    সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’: ইরানের প্রেসিডেন্ট

    August 6, 2026

    ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 6, 2026

    ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

    August 6, 2026

    দেশে পোল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

    August 6, 2026

    শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

    August 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.