Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 26 September 2026, 01:53: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প
    আন্তর্জাতিক

    দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প

    মঙ্গলবার রাতে পূর্ব ইংল্যান্ডের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণের পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

    দুই দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে তিনি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছান। দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা একটি নজিরবিহীন ঘটনা। এই সফরের মধ্য দিয়ে লন্ডন ও ওয়াশিংটনের ‘বিশেষ সম্পর্ক’ জোরদার হবে বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

    প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সফরের মাধ্যমে ভূরাজনীতি ও বিনিয়োগের দিকে আলোচনার মোড় ঘোরাতে চেষ্টা করবেন। সফরের আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস সম্ভাব্য অর্থনৈতিক চুক্তির কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন। তারা নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করতে একটি ‘ট্রান্স–আটলান্টিক টাস্কফোর্স’ গঠনেরও ঘোষণা দিয়েছেন। স্টারমার এখন আর্থিক সেবা, প্রযুক্তি ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তুলে যুক্তরাজ্যকে আমেরিকান বিনিয়োগের প্রধান গন্তব্য হিসেবে তুলে ধরতে চাইছেন।

    প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই সফর এক ধরনের মানসিক স্বস্তির মতো, কারণ এর এক সপ্তাহেরও কম সময় আগে তার ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে।

    বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজ উত্তর লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে যুক্তরাষ্ট্রের সরকারি হেলিকপ্টার মেরিন ওয়ানে করে তাকে কেন্দ্রীয় লন্ডনে নিয়ে যাওয়া হয়। তিনি রাতে যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন উইনফিল্ড হাউসে অবস্থান করেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) উইনসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে বরণ করবেন।

    সফরের দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প ও স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি গ্রামীণ বাসভবনে বৈঠক করবেন। সেখানে উভয় দেশের বিখ্যাত কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। যাদের মধ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ও ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান অন্যতম। আশা করা হচ্ছে, এই বৈঠক থেকে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তির ঘোষণা আসবে। এরই মধ্যে মাইক্রোসফট আগামী চার বছরে যুক্তরাজ্যে ৩ হাজার কোটি ডলারের বেশি এবং গুগল ৫০০ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগের একটি বড় অংশ লন্ডনে একটি নতুন ডেটা সেন্টার তৈরিতে ব্যয় করা হবে।

    উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম মেয়াদে ২০১৯ সালের জুনে প্রথমবার যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন।

    দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প
    পূর্ববর্তী খবরনা বুঝে অনেক কাজ করে ফেলেছি: চমক
    পরবর্তী খবর বেনাপোল দিয়ে ভারতে গেল ৩৭ টন ইলিশ

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

    হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

    নেপালের প্রধানমন্ত্রীর ভাষণে ‘জলবায়ু কূটনীতি’, বিশ্বকে দিলেন সতর্কবার্তা

    ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান

    তারেক-শেহবাজের প্রথম বৈঠক, বাংলাদেশকে নিয়ে যে বার্তা দিল পাকিস্তান

    হুতিদের হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

    September 25, 2026

    আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    September 25, 2026

    দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে সমঝোতা সই

    September 25, 2026

    হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

    September 25, 2026

    নেপালের প্রধানমন্ত্রীর ভাষণে ‘জলবায়ু কূটনীতি’, বিশ্বকে দিলেন সতর্কবার্তা

    September 25, 2026

    নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

    September 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.