Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 9 August 2026, 07:38: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক
    আন্তর্জাতিক

    নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধের পর নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান তিনি। খবর বিবিসি।

    পোস্টে ইলন মাস্ক লেখেন, নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার জন্য দলটি গঠন করা হয়েছে। অপ্রয়োজনীয় খরচ ও দুর্নীতির মাধ্যমে যখন দেশকে দেউলিয়া করা হচ্ছে, তখন আমরা প্রকৃতপক্ষে একদলীয় ব্যবস্থায় বাস করছি, গণতন্ত্রে নয়।

    প্রতিবেদনে বলা হয়, তবে দলটি দেশটির নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন নিয়েছে কি না তা স্পষ্ট নয়। তাছাড়া, দলটির নেতৃত্ব নিয়ে বিস্তারিত তথ্য দেননি মাস্ক।

    প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেশ সরব ছিলেন ইলন মাস্ক। আলোচিত দুই ব্যক্তির রসায়ন সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে কোটি কোটি ডলার খরচ করেছেন মাস্ক—এমন গুঞ্জনও রয়েছে। নির্বাচনে ট্রাম্পের জয়ের পর রীতিমতো তার ছায়াসঙ্গী হয়ে ওঠেন তিনি। মাস্ককে দেয়া হয় দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব।

    এরপর প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত করছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে (বিগ বিউটিফুল বিল) কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা বাড়ে। গত সপ্তাহে বিলটিকে আইনে পরিণত করেন ট্রাম্প।

    এর আগে, সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একাধিক পোস্টে আলোচিত বাজেট বিলটির তীব্র সমালোচনা করেন মাস্ক। বিলটির পক্ষ আইনপ্রণেতাদের দেখে নেয়ার হুমকিও দেন তিনি।

    এদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, মাস্কের প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছে। এই ভর্তুকি না পেলে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

    নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক
    পূর্ববর্তী খবরলঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
    পরবর্তী খবর নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু হয়েছে তাজিয়া মিছিল

    আরো সংবাদ পড়ুন

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    চুক্তির এখনই সেরা সময়: ইরানের প্রেসিডেন্ট

    বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

    আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার: প্রধানমন্ত্রী

    August 9, 2026

    দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

    August 9, 2026

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    August 9, 2026

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছালেন প্রধানমন্ত্রী

    August 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.