Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 03:19: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নিজের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন মাচাদো
    আন্তর্জাতিক

    নিজের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন মাচাদো

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নিজের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন মাচাদো

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠককালে পদকটি তাকে উপহার দিয়ে মাচাদো বলেন, ‘এটি ভেনেজুয়েলার স্বাধীনতার জন্য ট্রাম্পের অনন্য অঙ্গীকারের স্বীকৃতি।’ খবর এনডিটিভির।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাচাদো জানান, তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি, ট্রাম্প ওই পদক গ্রহণ করেছেন কি না।

    এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। একসময় নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী রদ্রিগেজ বর্তমানে দেশটির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।

    মাচাদোর জন্য এই সফর ছিল ঝুঁকিপূর্ণ। গত বছর কারাকাসে স্বল্প সময়ের জন্য আটক হওয়ার পর তিনি ভেনেজুয়েলা ছাড়েন এবং এরপর দীর্ঘদিন তার অবস্থান অজানা ছিল। তা সত্ত্বেও ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে অপেক্ষমাণ সমর্থকদের সঙ্গে দেখা করেন তিনি। উচ্ছ্বসিত সমর্থকদের অনেকে তখন “থ্যাংক ইউ, ট্রাম্প” স্লোগান দেন।

    এই দৃশ্যের সঙ্গে ট্রাম্পের আগের বক্তব্যের স্পষ্ট বৈপরীত্য রয়েছে। তিনি একাধিকবার মাচাদোর নেতৃত্বদানের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং বলেছেন, ভেনেজুয়েলার ভেতরে তার পর্যাপ্ত সমর্থন নেই। এমনকি মাদুরো গ্রেপ্তারের পরও ট্রাম্প মন্তব্য করেছিলেন, মাচাদোর পক্ষে দেশের নেতৃত্ব দেয়া “খুব কঠিন” হবে।

    হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট মাচাদোকে ভেনেজুয়েলার জনগণের জন্য “একজন সাহসী ও উল্লেখযোগ্য কণ্ঠ” হিসেবে অভিহিত করলেও বলেন, এই বৈঠকের অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ট্রাম্প তার বিষয়ে মত পরিবর্তন করেছেন। লেভিট জানান, ট্রাম্প ভবিষ্যতে নতুন নির্বাচনের পক্ষে থাকলেও, তা কবে অনুষ্ঠিত হবে- সে বিষয়ে কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি।

    নিজের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন মাচাদো
    পূর্ববর্তী খবরআজ পবিত্র শবে মেরাজ
    পরবর্তী খবর এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

    নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী

    ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে কাল

    August 26, 2026

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    August 26, 2026

    অবিলম্বে বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

    August 26, 2026

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

    August 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.