Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 02:22: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নোবেলজয়ী উলে সোয়িংকারের ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
    আন্তর্জাতিক

    নোবেলজয়ী উলে সোয়িংকারের ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নোবেলজয়ী উলে সোয়িংকারের ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

    নাইজেরিয়ার প্রখ্যাত লেখক, নাট্যকার,সাহিত্যে নোবেলজয়ী উলে সোয়িংকারের মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২৮ অক্টোবর) লাগোসে নিজের আর্ট গ্যালারির এক অনুষ্ঠানে তিনি নিজেই ভিসা বাতিলের এই তথ্য জানান।  তিনি ১৯৮৬ সালে আফ্রিকার প্রথম ব্যক্তি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।

    সোয়িংকা জানিয়েছেন, গত ২৩ অক্টোবর লাগোসে অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে তাকে একটি নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে তার পাসপোর্ট নিয়ে কনস্যুলেটে হাজির হতে বলা হয়েছে “ভিসাটি শারীরিকভাবে বাতিল করার জন্য।” ৯১ বছর বয়সী এই সাহিত্যিক রসিকতা করে চিঠিটিকে ‘একটি অদ্ভুত ভালোবাসার চিঠি’ বলে বর্ণনা করেন।

    জানা গেছে, জো বাইডেন প্রশাসনের সময় সোয়িংকার ভিসাটি ইস্যু করা হয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে তার প্রশাসন অভিবাসন ও ভিসা নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়া ব্যক্তিদের ভিসা বাতিল করা হচ্ছে।

    সোয়িংকা বলেন, ভিসা বাতিলের সিদ্ধান্তে তিনি উদ্বিগ্ন নন, তবে এর ফলে তিনি যুক্তরাষ্ট্রে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যেতে পারবেন না। এই সিদ্ধান্তে তিনি “খুব সন্তুষ্ট” বলে রসিকতা করে কনস্যুলেটকে আশ্বস্ত করেন। হাসির ছলে তিনি আরও বলেন, হয়তো এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি নাটক লেখার সময় এসেছে।

    সোয়িংকাকে আফ্রিকার অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে গণ্য করা হয়। তার বিখ্যাত সৃষ্টিকর্মগুলোর মধ্যে রয়েছে—এ ডান্স অব দ্যা ফরেস্ট, দ্য লায়ন এন্ড দ্য জুয়েল ও ডেথ এন্ড দ্য কিংস হর্সম্যান।

    উল্লেখ্য, এর আগে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের শিকার হয়েছেন ১৯৮৭ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী কোস্টা রিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস।

    নোবেলজয়ী উলে সোয়িংকারের ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
    পূর্ববর্তী খবর১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা
    পরবর্তী খবর সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ

    আরো সংবাদ পড়ুন

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    ভারতে নিজের নামে সড়কের নামকরণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    প্রথমবারের মতো নকআউট পর্বে মিশর, অপেক্ষা বাড়ল ইরানের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী

    June 27, 2026

    পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, সামনে শুধু মেসি

    June 27, 2026

    স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

    June 27, 2026

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    June 27, 2026

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.