Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 13 July 2026, 01:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ন্যাটো সম্মেলনে যাচ্ছে না জাপানসহ চার দেশ
    আন্তর্জাতিক

    ন্যাটো সম্মেলনে যাচ্ছে না জাপানসহ চার দেশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মধ্যপ্রাচ্য সংকট ও চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ চার দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতারা অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

    মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলন। সফর বাতিলের সিদ্ধান্তকে অনেকেই কৌশলগত হিসেবেই দেখছেন। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জাপানকে প্রথমবারের মতো ন্যাটো সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। তখন থেকে জাপানের নেতা নিয়মিতভাবে এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

    রয়টার্সের প্রতিবেদন বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ন্যাটো সম্মেলনে অংশ নেয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এ ছাড়া, পশ্চিমা সামরিক জোটের এই বৈঠকে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড- ইন্দো-প্যাসিফিক অঞ্চলের তিন গুরুত্বপূর্ণ মিত্র দেশের নেতারাও। এ ধরনের সমন্বিত অনুপস্থিতি একদিকে যেমন ন্যাটোর সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছে, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় সংকেত হিসেবেও দেখা হচ্ছে।

    জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর বাতিল করা হয়েছে। যদিও এসব পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।

    তবে জাপানি সংবাদমাধ্যম ফুজি টেলিভিশনের দাবি, ন্যাটো ও ইন্দো-প্যাসিফিক চারের (আইপি৪) নির্ধারিত বৈঠকটি বাতিল হওয়ার সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের অনিশ্চয়তাই মূলত এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

    এবার জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার নেতারা সম্মেলনে না যাওয়ায় ইউরোপ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার মধ্যকার প্রতীকি সংযোগে একটি ছেদ পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কর্মকর্তা এবং বর্তমানে এশিয়া গ্রুপ কৌশল পরামর্শক সংস্থার সদস্য ক্রিস্টোফার জনস্টোন।

    তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সম্মেলন থেকে সরে দাঁড়ানোর তাৎক্ষণিক কারণ হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সুযোগ না পাওয়া। তবে এর গভীরতর কারণ সম্ভবত তিন দেশের নেতার মধ্যেই মিল রয়েছে- তারা এমন একটি সম্মেলনে যোগ দিতে আগ্রহী নন, যেখানে যুক্তরাষ্ট্র মিত্রদের ওপর প্রতিরক্ষা খরচ বাড়ানোর জন্য জোরালো চাপ প্রয়োগ করবে বলে অনুমান করা হচ্ছে।

    ন্যাটো সম্মেলনে যাচ্ছে না জাপানসহ চার দেশ
    পূর্ববর্তী খবরদেশে ফিরেছেন অর্ধলাখের বেশি হাজি
    পরবর্তী খবর তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

    আরো সংবাদ পড়ুন

    প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

    রাজধানীতে অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধ, ভোগান্তিতে নগরবাসী

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

    তৃতীয় দফার হামলায় ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে আঘাত: সেন্টকম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

    July 12, 2026

    রাজধানীতে অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধ, ভোগান্তিতে নগরবাসী

    July 12, 2026

    আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    July 12, 2026

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    July 12, 2026

    একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

    July 12, 2026

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

    July 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.