Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 8 October 2026, 02:48: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী
    আন্তর্জাতিক

    পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তান সেনাবাহিনী

    পাকিস্তানি সেনারা ইতোমধ্যেই সৌদি আরবে অবস্থান করছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী বলছে, সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি সেনাদের উপস্থিতি নতুন নয়, তারা কয়েক দশক ধরেই সেখানে অবস্থান করছেন। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদিতে সামরিক বাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েনের বিষয়ে তিন দেশের সাম্প্রতিক সিদ্ধান্তের পর এ তথ্য সামনে এলো।

    সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, বুধবার (৭ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এসব কথা বলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, মক্কা জোটের অংশ হিসেবে পাকিস্তানি সেনা বা সামরিক সদস্যরা ইতোমধ্যে সৌদিতে অবস্থান করছেন কি না।

    জবাবে আইএসপিআর ডিজি বলেন, সৌদি আরবে পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই অবস্থান করছেন। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘সৌদি আরবে পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই রয়েছেন।’

    তিনি বলেন, মক্কা জোট ‘শূন্য থেকে তৈরি হয়নি’। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর ভিত্তি করেই এই জোট গড়ে উঠেছে। আইএসপিআর ডিজি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, বিভিন্ন সক্ষমতা ও ক্ষেত্রে পাকিস্তানি সেনারা এরই মধ্যে সেখানে (সৌদি আরবে) অবস্থান করছে।’

    পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক সৌদিতে নিজেদের সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন এবং সামরিক বাহিনী দ্রুত মোতায়েনের বিষয়ে সম্মত হওয়ার পর আইএসপিআর ডিজির এই বক্তব্য এলো। এর আগে গত সোমবার রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছিল।

    মক্কা জোটের অন্তর্ভুক্ত তিনটি দেশই জানিয়েছে, অনুমোদিত ব্যবস্থার আওতায় এবং নিজ নিজ দেশের আইন অনুযায়ী এই সেনা মোতায়েন করা হবে। এর লক্ষ্য হলো প্রস্তুতি বাড়ানো, সামরিক সমন্বয় জোরদার করা এবং সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি করা।

    এর আগে গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

    পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী
    পূর্ববর্তী খবরদেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা: স্থানীয় সরকারমন্ত্রী
    পরবর্তী খবর সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

    আরো সংবাদ পড়ুন

    নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত: ট্রাম্প

    সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

    রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের ২ বিজ্ঞানী

    যুদ্ধ বন্ধে কী করতে হবে ইরানকে জানালো যুক্তরাষ্ট্র

    রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

    এডেন বিমানবন্দরে হুথিদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত: ট্রাম্প

    October 8, 2026

    ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    October 8, 2026

    সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

    October 8, 2026

    পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

    October 8, 2026

    দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা: স্থানীয় সরকারমন্ত্রী

    October 8, 2026

    ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

    October 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.