Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 20 November 2026, 11:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব
    আন্তর্জাতিক

    পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব

    নতুন পরিস্থিতিতে ইরানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। শুক্রবার (৩০ অক্টোবর) তেহরানের জুমার নামাজের ভারপ্রাপ্ত খতিব জাভাদ হাজ আলি আকবারি এ কথা জানিয়েছেন। খবর মেহেরের

    তেহরানে জুমার নামাজের খুতবায় বক্তব্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বাবনের বিষয়ে সতর্ক করেন তিনি। বলেন, ‘চিঠি পাঠানো বা মধ্যস্থতাকারীদের উপস্থিতির কারণে ইরানের অসতর্ক হয়ে পড়া উচিত নয়। অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, আমেরিকানরা যখন আলোচনার কথা বলে বা বার্তা পাঠায়, তখন অনেক সময় তারা সরাসরি যুদ্ধের হুমকি দেয়ার চেয়েও বড় কোনো বিপদ বা ষড়যন্ত্রের পরিকল্পনা করে থাকে।’

    ইরানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার বিতর্ক প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘এই প্রস্তাবটি কোনো তাড়াহুড়ো বা আবেগপ্রসূত প্রতিক্রিয়া নয়, বরং এটি জাতীয় পরিপক্কতা ও সচেতনতার ফসল।’ ইরানের প্রতিপক্ষরা দেশটির সব ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় সীমা অতিক্রম করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তার ঘনিষ্ঠদের হত্যা করেছে এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি ও চুক্তিগুলো রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

    এই ধর্মীয় ব্যক্তিত্ব বলেন, ‘প্রতিপক্ষের আচরণের কারণে বছরের পর বছর ধরে ইরানি জনগণ অত্যন্ত বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এখন তারা আরও বেশি সচেতনতা ও দূরদর্শিতার সঙ্গে পারমাণবিক নীতি পুনর্বিবেচনার বিষয়টি সামনে নিয়ে এসেছে, যা মূলত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার এবং প্রতিপক্ষকে নিবৃত্ত করার একটি উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। এই দাবির মূলে রয়েছে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য ইরানি জাতির অধিকার বলে জানান আলি আকবারি। তিনি জোর দিয়ে বলেন, ‘এটি পুরো জাতির ইচ্ছার প্রতিফলন; একে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা ঠিক হবে না।’

    অতীতে পরিচালিত কিছু জরিপে ৭০ শতাংশেরও বেশি মানুষ পারমাণবিক নীতি পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। বিষয়টিকে একটি ‘জাতীয় দাবি’ হিসেবে অভিহিত করে হাজ আলি আকবারি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি আহ্বান জানান যেন তারা বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যালোচনা করেন এবং নিজেদের প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও মূল্যায়ন পরিচালনার আহ্বান জানান, যাতে এর থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনির কাছে পেশ করা যায়।

    পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব
    পূর্ববর্তী খবরশিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: ববি হাজ্জাজ
    পরবর্তী খবর দেশে প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন

    আরো সংবাদ পড়ুন

    আইসিজের রায়কে সমর্থন দিলো মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

    আইসিজের রায় জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত: ভলকার তুর্ক

    পরমাণু অস্ত্র কমানো নিয়ে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার: পেন্টাগন

    সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি

    রূপপুরে ঢুকলো ইউরেনিয়ামের আরও এক চালান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

    November 20, 2026

    নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    November 20, 2026

    আইসিজের রায়কে সমর্থন দিলো মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

    November 20, 2026

    আইসিজের রায় জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত: ভলকার তুর্ক

    November 20, 2026

    দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

    November 20, 2026

    পরমাণু অস্ত্র কমানো নিয়ে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প

    November 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.