Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 3 August 2026, 11:51: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন সৌদি রাষ্ট্রদূত
    আন্তর্জাতিক

    প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন সৌদি রাষ্ট্রদূত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    সৌদি আরবে প্রবাসীদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা-সংক্রান্ত সমস্যার সমাধান আগামী এক মাসের মধ্যে হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন।

    একইসঙ্গে দূতাবাসের বিরুদ্ধে ওঠা ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে তিনি যেকোনো গঠনমূলক তদন্তকে স্বাগত জানিয়েছেন।

    রোববার রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

    সভায় দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. নুরুল আমিনসহ সৌদি আরবে কর্মরত বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রদূত বলেন, “গত বছরের শেষভাগে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বন্ধ হয়ে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এতে কারিগরি কারণে বায়োমেট্রিক তথ্য সংগ্রহে কিছুটা ধীরগতি তৈরি হয়েছিল। তবে ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন এবং জনবল সক্ষমতা বাড়ানো হয়েছে।”

    তিনি আশ্বস্ত করেন যে, আগামী এক মাসের মধ্যে পাসপোর্ট নবায়ন ও অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত দীর্ঘসূত্রতা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং প্রবাসীরা কোনো বিলম্ব ছাড়াই বায়োমেট্রিক দিতে পারবেন।

    সম্প্রতি দূতাবাসের কার্যক্রমে ‘গাফিলতি ও দুর্নীতির’ অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “দূতাবাসের সেবার মান নিয়ে বিভিন্ন মাধ্যমে আসা অভিযোগগুলোর কোনো দালিলিক ভিত্তি নেই। যদি সুনির্দিষ্ট কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেন, তবে আমি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়াব।”

    তিনি গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একইসঙ্গে কিছু প্রবাসী বাংলাদেশির অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাংলাদেশির হাতে অন্য বাংলাদেশির ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দুঃখজনক। সৌদি কর্তৃপক্ষের সহায়তায় অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

    কোনো অপরাধী যাতে ছাড় না পায়, সেজন্য স্থানীয় প্রশাসনের জরুরি সেবা নম্বর ৯১১-এ জানানো এবং প্রয়োজনে বাংলাদেশে মামলা স্থানান্তরের আইনি সহায়তার আশ্বাস দেন তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাসের সেবাকেন্দ্র নিয়ে ছড়ানো ‘বিভ্রান্তির’ জবাবে রাষ্ট্রদূত ব্যাখ্যা দেন যে, “সেবাপ্রার্থীদের ভিড় সামলাতে প্রয়োজনীয় বসার জায়গা, শেড ও পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত চাপের কারণে সাময়িক অসুবিধা হলে তা দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়।”

    তিনি ব্যক্তিগতভাবে সেবা কার্যক্রম তদারকি করছেন এবং প্রবাসীদের অনুকূল পরিবেশে সেবা দিতে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।

    রাষ্ট্রদূত প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “পাসপোর্ট ও কনস্যুলার সেবা সহজতর করতে দূতাবাস চব্বিশ ঘণ্টা কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে দীর্ঘদিনের জট ধীরে ধীরে নিরসন হবে।”

    প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন সৌদি রাষ্ট্রদূত
    পূর্ববর্তী খবরপ্রতিটি উপজেলা হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্যমন্ত্রী
    পরবর্তী খবর কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু

    আরো সংবাদ পড়ুন

    সুদানের আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

    ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

    মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে মোসাদ-সিআইএ, পাল্টা অভিনব কৌশল ইরানের

    ইসরায়েলকে সুরক্ষা দিতে পর্যাপ্ত সামরিক সক্ষমতা নেই, পেন্টাগনকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা

    শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

    পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণে আইওএমের সহযোগিতার আহ্বান বাংলাদেশের

    August 3, 2026

    সুদানের আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

    August 3, 2026

    ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

    August 3, 2026

    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

    August 2, 2026

    দাম বাড়ল এলপি গ্যাসের

    August 2, 2026

    কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হতে পারে: তথ্যমন্ত্রী

    August 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.