Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 11:08: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের ‘একমাত্র’ সমাধান: পোপ লিও
    আন্তর্জাতিক

    ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের ‘একমাত্র’ সমাধান: পোপ লিও

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের ‘একমাত্র’ সমাধান: পোপ লিও

    ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই কয়েক দশক ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ। রোববার তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি।

    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ভ্যাটিকানের অবস্থান পুনরায় উল্লেখ করে তিনি বলেছেন, ‘‘আমরা সবাই জানি, এই মুহূর্তে ইসরায়েল এখনও সেই সমাধানটি মেনে নেয়নি। তবে আমরা এটিকেই একমাত্র সমাধান হিসেবে দেখি।’’

    ইতালীয় ভাষায় দেওয়া বক্তব্যে পোপ লিও বলেন, ‘‘আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মাঝে ন্যায়সঙ্গত সমাধানের জন্য আমরা মধ্যস্থতার ভূমিকা রাখার চেষ্টা করছি।’’

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রসহ নানা পক্ষ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দিলেও তিনি এর বিরোধিতা করছেন।

    তুরস্ক সফর কেন্দ্র করে আট মিনিটের এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন মূলত তুরস্ক ভ্রমণ নিয়েই ছিল। গত মে মাসে ১৪০ কোটি সদস্যের ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর।

    পোপ বলেছেন, তুরস্কে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন। দুই যুদ্ধের সমাপ্তিতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

    তুরস্ক সফরের সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে একযোগে রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যৎকে বিপন্ন করে তুলছে। ধর্মের নামে সহিংসতার নিন্দা জানান তিনি।

    সাধারণত কূটনৈতিক ভাষায় কথা বললেও চলতি বছরের শুরুর দিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেন পোপ লিও। মুসলিমপ্রধান দেশ তুরস্কে বিশ্বব্যাপী ২৬ কোটি অর্থোডক্স খ্রিস্টানের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বারথোলোমিউও বসবাস করেন।

    তুরস্কের ধর্মীয় সহাবস্থানের উদাহরণও তুলে ধরে পোপ লিও বলেন, বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করতে পারে। এটাই সেই উদাহরণ, যা আমরা বিশ্বজুড়ে দেখতে চাই। মঙ্গলবার পর্যন্ত লেবাননে অবস্থান করবেন পোপ লিও। এরপর সেখান থেকে রোমে ফিরে যাবেন তিনি।

    ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের ‘একমাত্র’ সমাধান: পোপ লিও
    পূর্ববর্তী খবরধর্মেন্দ্রর শেষকৃত্য নিয়ে হেমার দুঃখপ্রকাশ
    পরবর্তী খবর এবার ঢাকার চকবাজারে আগুন 

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী

    November 7, 2026

    আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

    November 7, 2026

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    November 7, 2026

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    November 7, 2026

    ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    November 6, 2026

    শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.