Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 11:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম, নেপথ্যে কী?
    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম, নেপথ্যে কী?

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কNovember 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম, নেপথ্যে কী?

    দুই দিনের ধারাবাহিক ঊর্ধ্বগতিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের বেশি সময়ের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের শান্ত মন্তব্যে ডিসেম্বরেই সুদ কমানোর সম্ভাবনা জোরদার হওয়ায় বাজারে নতুন করে চাঙ্গাভাব দেখা দিয়েছে। খবর রয়টার্স

    মঙ্গলবার (২৫ নভেম্বর) স্পট স্বর্ণের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪১.৪৯ ডলার হয়েছে, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। আগের দিনই দাম বেড়েছিল ১.৮ শতাংশ। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন ফিউচার স্বর্ণের দামও ১.১ শতাংখশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯.১০ ডলার।

    ওআন্ডার সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, গত দুই সপ্তাহে সুদ কমানোর প্রত্যাশা দ্রুত বাড়ায় স্বর্ণের দাম স্বল্পমেয়াদে ফের শক্তিশালী হয়েছে। তিনি আরও বলেন, এখন বাজার শ্রমবাজার, খুচরা বিক্রি ও ভোক্তা আস্থার মতো চাহিদা-সম্পর্কিত তথ্যের দিকে বেশি নজর দেবে, ফেডের উদ্বেগ অনুযায়ী চাহিদা কমে যাচ্ছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

    ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সোমবার জানান, যুক্তরাষ্ট্রের চাকরির বাজার এতটাই দুর্বল যে ডিসেম্বর মাসে আরও এক দফা চতুর্থাংশ পয়েন্ট সুদ কমানো যৌক্তিক। তবে এর বাইরে সিদ্ধান্ত আসন্ন অর্থনৈতিক তথ্যের ওপর নির্ভর করবে, যেসব তথ্য সরকারি শাটডাউনের কারণে বিলম্বিত হয়েছে।

    এর আগে নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, যুক্তরাষ্ট্রে সুদহার ‘খুব শিগগিরই’ কমতে পারে। বাজার-সংক্রান্ত সিএমই ফেডওয়াচ টুল বলছে, ডিসেম্বর মাসে সুদ কাটার সম্ভাবনা এখন ৮১ শতাংশ, যা এক সপ্তাহ আগেও ছিল মাত্র ৪০ শতাংশ।

    বিশ্লেষকদের মতে, সুদ কমানোর পরিবেশে সুদবিহীন স্বর্ণ সাধারণত বেশি শক্তিশালী থাকে। এদিকে সরকারি শাটডাউনে বিলম্বিত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য- খুচরা বিক্রি, বেকারত্ব ভাতা আবেদন ও উৎপাদক মূল্যসূচক এই সপ্তাহে প্রকাশের কথা রয়েছে। এসব তথ্য ফেডের নীতি-পথ আরও স্পষ্ট করবে।

    ডলার সূচক ছয় মাসের উচ্চতার কাছে স্থিতিশীল থাকায় স্বর্ণের ব্যবধান কিছুটা সীমিত হয়েছে। অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে মঙ্গলবার স্পট সিলভার স্থির থেকে প্রতি আউন্স ৫১.৪৩ ডলার ছিল। প্লাটিনাম ০.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫৫৩.৬৫ ডলার, আর প্যালাডিয়াম ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯৯.৯৬ ডলার হয়েছে।

    বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

    নেপথ্যে কী? বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম
    পূর্ববর্তী খবরশনিবার মক ভোটিং করবে ইসি
    পরবর্তী খবর রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

    নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী

    ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে কাল

    August 26, 2026

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    August 26, 2026

    অবিলম্বে বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

    August 26, 2026

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

    August 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.