Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 09:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    আন্তর্জাতিক বাজারে গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতন ঘটেছে সোনার। বাজার বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এর ফলে, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও আরও জোরালো হয়েছে। আর এই দ্বিমুখী সংকটের প্রভাবেই বিশ্ববাজারে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। শুক্রবার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

    এদিন গ্রিনিচ মান সময় ৪টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। তবে, দিনের শুরুতে এটি ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এছাড়া, আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৪ দশমিক ১০ ডলারে নেমেছে।

    এ সপ্তাহে এখন পর্যন্ত ৩ দশমিক ৪ শতাংশ কমে গেছে সোনার দাম। ১ জুনের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। চলমান মধ্যপ্রাচ্য সংকট, চলতি সপ্তাহে প্রকাশিত জুন মাসের তুলনামূলক নমনীয় মূল্যস্ফীতির তথ্যের ইতিবাচক প্রভাবকে ছাপিয়ে গেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রত্যাশার তুলনায় নমনীয় হলেও, তেলের দামের উল্লম্ফনের কারণে বাজার মূল্যস্ফীতির ইতিবাচক তথ্যকে গুরুত্ব দিতে পারেনি। তিনি জানান, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি এখনও বিদ্যমান। তবে বর্তমানে মূল্যস্ফীতি ও বন্ডের আয়ের উদ্বেগই সোনার দামের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে।

    সোনার পাশাপাশি অন্যান্য ধাতুর দামেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে রুপার দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৫ দশমিক ২০ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১ শতাংশ; প্রতি আউন্সের দামে নেমে এসেছে ১ হাজার ৫৯৯ দশমিক ১৭ ডলারে। আর প্যালাডিয়ামের দাম কমেছে দশমিক ৪ শতাংশ; প্রতি আউন্সের নাম নেমে এসেছে ১ হাজার ২৪৪ দশমিক ১৬ ডলারে। তিনটি ধাতুই সাপ্তাহিক লোকসানের পথে রয়েছে।

    এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

    গত মঙ্গলবার (১৪ জুলাই) দেশের বাজারের জন্য সোনার এই দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    পূর্ববর্তী খবরবন্যাদুর্গতদের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
    পরবর্তী খবর ভৈরবে প্রতিবেশীর কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্কে শিশুর মৃত্যু

    আরো সংবাদ পড়ুন

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্থানীয় নির্বাচন: সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট করতে চায় ইসি

    August 27, 2026

    নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

    August 27, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 27, 2026

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    August 27, 2026

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    August 27, 2026

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.