Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 22 June 2026, 01:23: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক বসালেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক বসালেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক বসালেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পারস্পরিক শুল্ক’ হিসেবে ১০ শতাংশ থেকে ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশ অনুযায়ী, বিশ্বের বহু দেশ ও অঞ্চলের পণ্যের ওপর এ শুল্ক কার্যকর হবে। শুক্রবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    এছাড়া এর বাইরে বৃহস্পতিবার রাতে ট্রাম্প কানাডার কিছু পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের আরেকটি নির্বাহী আদেশে সই করেন। হোয়াইট হাউস জানিয়েছে, কানাডা যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ও অন্যান্য অবৈধ মাদক প্রবাহ ঠেকাতে সহযোগিতা করছে না— এই অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “ফারদার মডিফাইং দ্য রেসিপ্রোকাল ট্যারিফ রেটস” শীর্ষক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ৬৯টি বাণিজ্যিক অংশীদার দেশের নাম ও সংশ্লিষ্ট ‘সংশোধিত’ শুল্কহার তালিকাভুক্ত করেছে।

    মূলত যুক্তরাষ্ট্রে রপ্তানি করা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মতো বড় কিছু বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যে প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে ভারত ও তাইওয়ানের মতো দেশগুলোর ক্ষেত্রে শুল্কহার আরও বেশি— ভারতের ক্ষেত্রে ২৫ শতাংশ, তাইওয়ানের ক্ষেত্রে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কারণ এসব দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা এখনও সেভাবে এগোয়নি।

    হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কগুলোতে পারস্পরিক ন্যায্যতার অভাব রয়ে গেছে।” তিনি আরও বলেন, “এক্সিকিউটিভ অর্ডার ১৪২৫৭-এর আওতায় ঘোষিত জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমি নির্দিষ্ট কিছু বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপকে প্রয়োজনীয় ও উপযুক্ত মনে করছি।”

    কানাডার শুল্কহার বাড়ানোর বিষয়েও হোয়াইট হাউস একটি তথ্যপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়, “উত্তর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ রোধে কানাডা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং প্রতিক্রিয়া দেখিয়েছে। এ কারণে ট্রাম্প কানাডার পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করেছেন।”

    এই নতুন হার ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ)-এর আওতায় যেসব পণ্য অগ্রাধিকার পাবে, সেগুলোর ওপর নতুন শুল্ক প্রযোজ্য হবে না।

    বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক বসালেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরগান গাইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
    পরবর্তী খবর সমাবেশে যোগ দিতে ২০ কোচের ট্রেন ভাড়া করেছে ছাত্রদল

    আরো সংবাদ পড়ুন

    হরমুজে টোল নেবে না ইরান, তবে তা নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪

    অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে এক টেবিলে ওয়াশিংটন ও তেহরান

    ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

    চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

    ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিরতি থেকে ফিরে সৌদির আত্মঘাতী গোল, ৪-০ গোলে এগিয়ে স্পেন

    June 21, 2026

    মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    June 21, 2026

    মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    June 21, 2026

    অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

    June 21, 2026

    হরমুজে টোল নেবে না ইরান, তবে তা নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    June 21, 2026

    নকআউট পর্বের পথে বড় অগ্রগতি জাপানের, বিদায় তিউনিসিয়ার

    June 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.