Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 04:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিশ্বের ১৩টি দেশের একটি ট্রাম্পের যুদ্ধের হুমকিতে!
    আন্তর্জাতিক

    বিশ্বের ১৩টি দেশের একটি ট্রাম্পের যুদ্ধের হুমকিতে!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্বের ১৩টি দেশের একটি ট্রাম্পের যুদ্ধের হুমকিতে!

    বিশ্বের ১৩টি দেশের একটি দেশ বর্তমানে রয়েছে ডনাল্ড ট্রাম্পের যুদ্ধের হুমকিতে। মানে বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ১১ জনের মধ্যে ১ জনকে যুদ্ধের ঝুঁকিতে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার এমন বৈরী পররাষ্ট্রনীতি এখন আন্তর্জাতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নতুন করে ‘বন্ধুরাষ্ট্র’ ওমানের ওপর ট্রাম্পের হুমকির পরেই

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্ব বাজারের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই রুট দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইল ও ইরান যুদ্ধের জেরে অচল হয়ে পড়ে এই প্রণালী।

    সম্প্রতি ইরানি গণমাধ্যমে খবর আসে, ওমানকে সঙ্গে নিয়ে এই আন্তর্জাতিক জলসীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শুল্ক আদায়ের একটি খসড়া চুক্তি করেছে তেহরান। আর এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

    হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কঠোর ভাষায় ওমানকে সতর্ক করেন। বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ আন্তর্জাতিক জলসীমা এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো দেশকে এর নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না। ওমানকে অন্য সবার মতোই নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় তাদের ‘উড়িয়ে দেয়া হবে’ বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রের বহু পুরনো এবং বিশ্বস্ত কৌশলগত মিত্রের বিরুদ্ধে ট্রাম্পের এমন আকস্মিক যুদ্ধংদেহী মনোভাব মার্কিন প্রশাসন ও বৈশ্বিক গণমাধ্যমকে স্তম্ভিত করে দিয়েছে।

    আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ ধারণা করছেন, ৭৯ বছর বয়সি ট্রাম্প হয়তো ভুলবশত ইরানের জায়গায় ওমানের নাম উচ্চারণ করেছেন। কারণ এর আগেও তিনি ইরানের সঙ্গে ভেনেজুয়েলাকে গুলিয়ে ফেলেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কিংবা পররাষ্ট্র দফতর ট্রাম্পের এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেয়নি। সামাজিক মাধ্যমে তার বক্তব্যের মূল ভিডিও এবং অনুলিপি প্রকাশ করেছে।

    এই ঘটনাটি মূলত ট্রাম্পের সুপরিচিত ‘ম্যাডম্যান থিওরি’ বা খামখেয়ালি পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ, যা দিয়েই তিনি প্রতিপক্ষকে তটস্থ রাখতে ভালোবাসেন।

    সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ট্রাম্প তার দুই মেয়াদে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় আক্রমণ করেছেন, নয়তো আক্রমণের হুমকি দিয়েছেন, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ১১ জনের মধ্যে একজনকে যুদ্ধের ঝুঁকিতে ফেলেছে। মানে বিশ্বের ১৩টি দেশের একটি দেশ বর্তমানে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধের হুমকিতে।

    শান্তি চুক্তির আলোচনার মধ্যেই ওমানকে দেয়া এই নজিরবিহীন হুমকি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল এবং জ্বালানি বাজারকে নতুন করে অস্থিতিশীল করে তুলবে কি না, সেটাই দেখার বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা।

    বিশ্বের ১৩টি দেশের একটি ট্রাম্পের যুদ্ধের হুমকিতে!
    পূর্ববর্তী খবরগাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর
    পরবর্তী খবর দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির বার্তা

    আরো সংবাদ পড়ুন

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

    ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

    গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: আইনমন্ত্রী

    August 26, 2026

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    August 26, 2026

    যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

    August 26, 2026

    নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী

    August 26, 2026

    পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 26, 2026

    ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

    August 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.