Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 12:47: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকি: ইসমাইল বাঘেয়ি
    আন্তর্জাতিক

    বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকি: ইসমাইল বাঘেয়ি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসমাইল বাঘেয়ি

    যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক পদক্ষেপ, চাপ প্রয়োগের নীতি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি আচরণ এখন বৈশ্বিক শান্তির জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি। সোমবার (১ ডিসেম্বর) তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটন প্রকাশ্যে নগ্ন শক্তি প্রয়োগ করছে বলেও মন্তব্য করেন বাঘেয়ি। তিনি বলেন, ‘ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের একতরফাভাবে ‘নো-ফ্লাই জোন’ আরোপ আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা।’

    অভিযোগ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম রাষ্ট্রের আকাশসীমাকে বন্ধ ঘোষণা করে আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করেছে। বাস্তবতা হলো- যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে।’

    বাঘেয়ি উদাহরণ টেনে আরও বলেন, ‘আফ্রিকার দেশগুলোকে জি–২০তে যোগ দিতে বাধা দেয়ার হুমকি এবং ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনও প্রমাণ করে যে ওয়াশিংটন আন্তর্জাতিক নিয়ম–শৃঙ্খলা মানতে আগ্রহী নয়।’

    তিনি দাবি করেন, এমন আচরণ বৈশ্বিক ব্যবস্থায় বিপজ্জনক নজির তৈরি করছে, যা অনুসরণ করলে অন্য রাষ্ট্রগুলোও একই ধরনের পদক্ষেপ নিতে পারে। আর এমনটি হলে শেষ পর্যন্ত প্রতিটি জাতিকে বিপন্ন করে তুলবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ ধরনের মার্কিন নীতিকে আন্তর্জাতিক শান্তির পরিপন্থি হিসেবে স্বীকৃতি দেয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

    যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করে বাঘেয়ি বলেন, ‘এসব সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক বর্ণবাদ ও বৈষম্যের প্রতিফলন। ১৮টি দেশের নাগরিকদের পাশাপাশি ইরানিদেরও মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে জিম্মি করা হচ্ছে।’

    ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তিনি জানান, তেহরান কেবলমাত্র পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে নিশ্চিত করা শান্তিপূর্ণ পরমাণু শক্তির বৈধ অধিকারই ব্যবহার করছে। কিন্তু কিছু পক্ষ ইরানের এই অধিকারকে চাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইছে। পারস্পরিক বৈধ অধিকারকে স্বীকৃতি না দিলে সত্যিকারের আলোচনা শুরু হতে পারে না।

    ২০১৫ সালে পরমাণু চুক্তিতে ইউরোপীয় তিন স্বাক্ষরকারী—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সম্পর্কে তিনি অভিযোগ করে বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণে সংঘাতমূলক সমাধান প্রবর্তন করে কূটনীতি বাধাগ্রস্ত করছে। তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বা ইচ্ছা কোনোটিই দেখাচ্ছে না।’

    এ সময় যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বাঘেয়ি। বলেন, ‘ইসরায়েল ব্যাপক পরিমাণ গণবিধ্বংসী অস্ত্র মজুত রেখে অপরাধ করে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক মহল তা উপেক্ষা করছে।’ এ ছাড়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইঙ্গিত এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডও বৈশ্বিক নিরাপত্তাকে আরও বিপন্ন করছে বলে তিনি মন্তব্য করেন।

    বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকি: ইসমাইল বাঘেয়ি
    পূর্ববর্তী খবরবাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
    পরবর্তী খবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫

    আরো সংবাদ পড়ুন

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল

    ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

    বিশ্ব জনসংখ্যা দিবস আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    July 11, 2026

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    July 11, 2026

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    July 11, 2026

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    July 11, 2026

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    July 11, 2026

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.