Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 20 October 2026, 11:43: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি
    আন্তর্জাতিক

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি

    ২০২৭ থেকে ২০৩২ মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদে ড. হানান হাসান বালখির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। ড. হানান বালখির জনস্বাস্থ্য, সংক্রামক রোগ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে ব্যাপক বৈজ্ঞানিক ও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশ, আঞ্চলিক ও বৈশ্বিক-তিন স্তরেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়া এবং সংস্থাটির অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক প্রথম সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে। কর্মজীবনে ড. বালখি জনগোষ্ঠীর সুরক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগ ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

    সৌদি আরব জানিয়েছে, ড. বালখিকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া এবং সদস্য দেশগুলোর প্রয়োজন মেটাতে সংস্থাটির সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখতে চায় তারা।

    একই সঙ্গে স্বাস্থ্য খাতে সমতা, স্বচ্ছতা ও দক্ষতার নীতি জোরদার এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য ও মানুষের কল্যাণে কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।
    সৌদি আরব মনে করে, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার এবং দেশগুলোকে আরও কার্যকর, টেকসই ও সংকট মোকাবিলায় সক্ষম স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়তার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এ ছাড়া বহুপক্ষীয় স্বাস্থ্য সহযোগিতায় সৌদি আরবের দৃঢ় অঙ্গীকারেরও প্রতিফলন ঘটেছে এই মনোনয়নে। স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধ, প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করা, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এমন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আরব সক্রিয়ভাবে অবদান রাখতে চায়। এসব উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটি।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস
    পূর্ববর্তী খবরকাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা নেই সরকারের: তথ্যমন্ত্রী
    পরবর্তী খবর ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

    আরো সংবাদ পড়ুন

    ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৮

    দুর্গাপূজার আজ মহানবমী

    জেলেনস্কি যুদ্ধের অবসান চান না, কখনোই চাননি: ট্রাম্প

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের কারণ জানালেন রুবিও

    ইউক্রেন সংকট সমাধোনে ট্রাম্প ও শি’র সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের

    মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা

    October 20, 2026

    ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৮

    October 20, 2026

    দুর্গাপূজার আজ মহানবমী

    October 20, 2026

    সৈয়দপুরে রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

    October 20, 2026

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩০

    October 20, 2026

    এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত আসতে পারে অক্টোবরেই: বাণিজ্যমন্ত্রী

    October 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.