Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 25 August 2026, 02:46: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা নেই সরকারের: তথ্যমন্ত্রী
    রাজনীতি

    কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা নেই সরকারের: তথ্যমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা নেই সরকারের: তথ্যমন্ত্রী

    কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই বলে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, ১৭ বছর পর যে দায়িত্ব পেয়েছি, এই সময়ে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। একটি দেশকে শূন্য থেকে শুরু করাও কঠিন, কিন্তু এখানে সমস্যা আরও গভীর। বিগত সময়ে দেশের পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়েছে। তাই দেশকে ঠিকভাবে এগিয়ে নিতে আপনাদেরও আমাদের সহযোগিতা করতে হবে।

    শেখ হাসিনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সরকার শেখ হাসিনার বিষয়ে হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না বলে জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছে। এটি তার জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ সব পলাতক আসামিকে ফেরত চায় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

    তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। এই সরকার যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। এই দুই এলাকায় পুরো বিষয় জেনে আইনগত ব্যবস্থা নেবে সরকার।

    এদিকে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করে কোনো ধরনের চাপ দেননি। এ সময় কোনো গুম বা সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেনি। তাই সাংবাদিকেরা সরকারের ভালো কাজগুলো ইতিবাচকভাবে তুলে ধরলে আমরাও উৎসাহিত হবো, আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা পাবে।

    তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে এবং গণমাধ্যমের স্বাধীনতাও থাকবে। তবে রাষ্ট্রের ক্ষতি হয় বা রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য, সংবাদ বা তথ্য প্রচার করা ঠিক নয়। সরকার আর রাষ্ট্র এক জিনিস নয়—সরকারের সঙ্গে রাষ্ট্রের পার্থক্য আছে। এই বিষয়টি আমাদের সবাইকে মনে রাখতে হবে।

    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গ্যাসের সরবরাহ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে, তবে দ্রুতই তা ঠিক হয়ে যাবে। জনগণের এই সংকটের বিষয়ে সরকারও উদ্বিগ্ন। তবে এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট।

    তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দুই বছরে স্থলভাগে গ্যাস অনুসন্ধানের তেমন উদ্যোগ নেওয়া হয়নি। সৌভাগ্যবশত, ওই সময়ে মধ্যপ্রাচ্যে এমন সংকটও ছিল না। বর্তমান সরকার জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে। জ্বালানি খাতে ভালো অবস্থায় যেতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে এর মানে এই নয় যে, এই সময় পর্যন্ত পরিস্থিতি আগের চেয়ে খারাপ থাকবে। বরং আগের চেয়ে খারাপ অবস্থায় আমরা থাকব না।

    সাংস্কৃতিক পরিস্থিতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তিনি আরও বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়ানো এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো আগ্রহী ও মনোযোগী প্রধানমন্ত্রী বাংলাদেশ আগে পেয়েছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত যতটুকু ঘাটতি রয়েছে, আশা করি তা দ্রুতই পূরণ করা সম্ভব হবে।

    কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা নেই সরকারের: তথ্যমন্ত্রী
    পূর্ববর্তী খবরব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    পরবর্তী খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি

    আরো সংবাদ পড়ুন

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

    দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

    ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আসছেন রাষ্ট্রপতি

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    August 25, 2026

    ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

    August 25, 2026

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি

    August 25, 2026

    কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা নেই সরকারের: তথ্যমন্ত্রী

    August 25, 2026

    ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    August 25, 2026

    দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

    August 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.