Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 03:26: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন
    আন্তর্জাতিক

    বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পুতিন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুতিনের জন্য নেওয়া এই নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের উচ্চ প্রশিক্ষিত কর্মী, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআই পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে।

    বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন তিনি।

    পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রুশ প্রেসিডেন্ট। এরপর হায়দরাবাদ হাউসে সম্মেলনে যোগ দেবেন এবং ভারত মণ্ডপমে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভোজসভাতেও অতিথি থাকবেন তিনি।

    এনডিটিভি বলছে, প্রেসিডেন্ট পুতিনের ব্যস্ত সময়সূচি চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে চার ডজনেরও বেশি রুশ বিশেষ নিরাপত্তাকর্মী দিল্লিতে পৌঁছে গেছেন।

    দিল্লি পুলিশ ও এনএসজির কর্মকর্তাদের সঙ্গে পুতিনের গাড়িবহর যেসব পথে চলবে সেসব পথে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন রুশ নিরাপত্তাকর্মীরা। বিশেষ ড্রোনের সাহায্যে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তৈরি কন্ট্রোল রুম থেকে পুরো গাড়িবহরকে প্রতি মুহূর্তে নজরদারিতে রাখবেন তারা। প্রেসিডেন্ট পুতিনের যাতায়াতের পথজুড়ে কয়েকজন স্নাইপারও দায়িত্ব পালন করবেন।

    এছাড়া জ্যামার, এআই নজরদারি ও ফেইস শনাক্তকরণ ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির বিশাল ব্যবস্থাপনায় সাজানো হয়েছে পুতিনের নিরাপত্তা ব্যবস্থা। নয়াদিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তাবলয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রতিটি স্তর সক্রিয় হবে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রত্যেকটি দল কন্ট্রোল রুমের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখবেন।

    বাইরের সব নিরাপত্তা স্তরের দায়িত্বে থাকবে এনএসজি ও দিল্লি পুলিশ। আর ভেতরের সব স্তরের দেখভাল করবে রুশ প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পুতিনের বৈঠকের সময় ভেতরের নিরাপত্তাবলয়ে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কমান্ডোরাও যুক্ত হবেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন যে হোটেলে অবস্থান করবেন, সেটিতে ইতোমধ্যে দফায় দফায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। এছাড়া ভারতে প্রেসিডেন্ট পুতিনের গন্তব্যের সবগুলো আগেই পরিদর্শন করছেন রুশ নিরাপত্তাকর্মীরা। সম্ভাব্য আকস্মিক গন্তব্যের একটি তালিকাও তৈরি করা হয়েছে এবং সেসব এলাকাও একইভাবে স্ক্যান করা হচ্ছে।

    পুতিনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিলাসবহুল ভারী সাঁজোয়া লিমুজিন; যা রুশ প্রেসিডেন্ট ব্যবহার করেন। পুতিনের ভারত সফরের জন্য এই অরাস সেনাট মস্কো থেকে আনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে চীনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে পুতিনের সঙ্গে এই গাড়িতে চড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ‘চাকার ওপর দুর্গ’ নামে পরিচিত সেনাট একেবারে বিলাসবহুল লিমুজিন গাড়ি; যা রুশ অটোমেকার অরাস মোটরস তৈরি করেছে। ২০১৮ সালে এই গাড়ি পুতিনের সরকারি রাষ্ট্রীয় ‌‌‘‘কোর্তেজ’’ যান প্রকল্পের অংশ হয়। সরকারি কাজে ব্যবহারের জন্য রাশিয়ায় তৈরি বিলাসবহুল ও সাঁজোয়া গাড়ির একটি বিশেষ কর্মসূচি কোর্তেজ।

    বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন
    পূর্ববর্তী খবরযে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
    পরবর্তী খবর খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

    ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’: ট্রাম্প

    ইসরাইলে নির্বাচন আজ, ভাগ্য নির্ধারণ হবে নেতানিয়াহুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু

    October 28, 2026

    রোগীদের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

    October 28, 2026

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    October 28, 2026

    মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.