Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 02:44: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ভারত জুড়ে ‘তেলাপোকা পার্টির’ বড় ধরনের আন্দোলনের ডাক
    আন্তর্জাতিক

    ভারত জুড়ে ‘তেলাপোকা পার্টির’ বড় ধরনের আন্দোলনের ডাক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভারত জুড়ে ‘তেলাপোকা পার্টির’ বড় ধরনের আন্দোলনের ডাক

    এবার রাজপথে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে ভারতের ভাইরাল ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি-সিজেপি। বৃহস্পতিবার (১১ জুন) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ফাঁস এবং সরকারি জবাবদিহিতার দাবিতে এক মাসব্যাপী ধারাবাহিক আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করলো জেন-জি বা তরুণ প্রজন্মের এই ব্যতিক্রমী সংগঠনটি।

    বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সাথে সংহতি জানিয়ে যোগ দেন ভারতের খ্যাতনামা পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। সমাবেশে বক্তারা সম্প্রতি অনুষ্ঠিত সর্বভারতীয় ‘নিট-ইউজি ২০২৬’  পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের অন-স্ক্রিন মূল্যায়ন প্রক্রিয়ায় চরম অনিয়মের তীব্র সমালোচনা করেন। কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনির খেলার অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

    সমাবেশ থেকে সিজেপি তাদের ৫ দফা ‘শিক্ষা ইশতেহার’ প্রকাশ করে এবং পুনে থেকে শুরু হওয়া এই আন্দোলনকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়। তাদের এই ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি জয়পুর, লক্ষ্ণৌ, অমৃতসর, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ হয়ে আগামী ২০ জুন পুনরায় নয়াদিল্লির যন্তর মন্তরে এক বিশাল অবস্থান ধর্মঘটের মাধ্যমে শেষ হবে।

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত একদল ভুয়া সনদধারী ও কর্মহীন তরুণকে সমাজের ‘তেলাপোকা’  বা পরজীবীর সাথে তুলনা করেছিলেন। এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়ে ভারতের বেকার যুবসমাজ। তারা ক্ষোভকে উপহাসে রূপ দিয়ে মে মাসে ইনস্টাগ্রামে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি প্যারোডি পেজ খোলে, যা মাত্র কয়েক দিনেই নরেন্দ্র মোদির দল বিজেপিকেও ছাড়িয়ে ১৫ মিলিয়নের বেশি ফলোয়ার অর্জন করে। এখন সেই অনলাইন ক্ষোভই ভারতের রাজপথ কাঁপানো এক বাস্তব গণআন্দোলনে রূপ নিয়েছে।

    ভারত জুড়ে ‘তেলাপোকা পার্টির’ বড় ধরনের আন্দোলনের ডাক
    পূর্ববর্তী খবরদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
    পরবর্তী খবর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরি

    আরো সংবাদ পড়ুন

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    July 5, 2026

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    July 5, 2026

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    July 5, 2026

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.