Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 08:19: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
    আন্তর্জাতিক

    দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

    দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে উত্তর কোরিয়ার আকাশসীমায় সামরিক ড্রোন পাঠানোর ঘটনায় এ সাজা দেওয়া হয়েছে। শুক্রবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৪ সালে সামরিক আইন তথা মার্শাল ল জারির জন্য অজুহাত তৈরি করতে তিনি উত্তর কোরিয়ায় ড্রোন অভিযান চালিয়েছিলেন। উত্তর কোরিয়া বলছে, এসব ড্রোন থেকে প্রোপাগান্ডা লিফলেট ছড়ানো হয়েছিল। এ ঘটনায় ২০২৪ সালে দুই দেশের মধ্যে ব্যাপকভাবে সামরিক উত্তেজনা দেখা দিয়েছিল।

    প্রসিকিউটররা মামলাটিতে ইউনের ৩০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তাদের দাবি, ড্রোন ব্যবহার করে ‘কৃত্রিমভাবে যুদ্ধাবস্থার পরিস্থিতি সৃষ্টির চেষ্টার’ ফলে জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ড্রোন-সংক্রান্ত অভিযোগে ইউনকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি রায়ের বিস্তারিত কোনো বিবরণ জানাননি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ ইউন অস্বীকার করেছেন।

    এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার একটি আদালত সামরিক আইন জারির প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইউনকে দোষী সাব্যস্ত করেন। এ মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

    সাংবিধানিক আদালতে অভিশংসন বহাল থাকার পর গত বছর ইউনকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা হয়। এরপর আগাম নির্বাচনে দেশটির উদারপন্থি নেতা লি জে মিয়ং প্রেসিডেন্ট হন।

    আইনজীবীরা বলছেন, ইউন কখনও ড্রোন পরিচালনার নির্দেশ বা অনুমোদনও করেননি। এটি অভিযান সামরিক আইন ঘোষণার সঙ্গে সম্পর্কিত ছিল না। উত্তর কোরিয়া থেকে দীর্ঘদিন ধরে আবর্জনাভর্তি বেলুন পাঠানোর প্রতিক্রিয়ায় এটি পরিচালিত হয়েছিল। আল জাজিরা বলছে, আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন ইউন।

    চলতি বছরের শুরুতে একটি তদন্তে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর এ ঘটনায় প্রেসিডেন্ট লি দুঃখ প্রকাশ করেন।

    দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড
    পূর্ববর্তী খবরসামষ্টিক অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনই বড় চ্যালেঞ্জ: সিপিডি
    পরবর্তী খবর ভারত জুড়ে ‘তেলাপোকা পার্টির’ বড় ধরনের আন্দোলনের ডাক

    আরো সংবাদ পড়ুন

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩

    বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    মধ্যরাতে তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 4, 2026

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    September 4, 2026

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    September 4, 2026

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    September 4, 2026

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    September 4, 2026

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.