Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 02:51: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে তিনি কী ধরনের পদক্ষেপ নেয়া হবে, তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

    শুক্রবার (১৪ নভেম্বর) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলতে পারব না, কিন্তু আমি প্রায় ঠিক করে ফেলেছি। ভেনেজুয়েলা নিয়ে আমরা অনেক অগ্রগতির দিকে রয়েছি, বিশেষ করে মাদক প্রবাহ বন্ধ করার ক্ষেত্রে।’

    ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী কার্যক্রম ফল দিচ্ছে, তবে প্রতিবেশী কয়েকটি দেশের কারণে চ্যালেঞ্জ রয়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের মেক্সিকো সমস্যা আছে, কলম্বিয়া সমস্যা আছে। তবে আমরা খুব ভালো করছি। যুক্তরাষ্ট্রে ঢোকা মাদকের প্রবাহ এখন অনেক কমে গেছে।’

    গত দুই মাসে যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকা থেকে মাদক পরিবহন করছে বলে দাবি করা অন্তত ২১টি জলযানে হামলা চালিয়েছে। কোনো প্রমাণ না দেখিয়েই এসব হামলা চালানো হয়। এসব হামলায় প্রায় ৮০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা দেশজুড়ে মোতায়েন করেছে সেনা এবং বেসামরিক মিলিশিয়া বাহিনী।

    এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র “অপারেশন সাউদার্ন স্পিয়ার” চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য অঞ্চল থেকে মাদক-সন্ত্রাসীদের সরিয়ে দেয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হেগসেথ লিখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন এবং যুদ্ধ বিভাগ তা বাস্তবায়ন করছে।’

    মার্কিন গণমাধ্যম বৃহস্পতিবার জানায়, হোয়াইট হাউসে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ভেনেজুয়েলায় সামরিক অভিযান সংক্রান্ত কয়েকটি প্রস্তাব ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়। ওই বৈঠকে হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা আগামী দিনের সামরিক বিকল্পগুলো সম্পর্কে বিস্তারিত ট্রাম্পকে ব্রিফ করেন।

    ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
    পূর্ববর্তী খবরবাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে: মাওলানা ফজলুর
    পরবর্তী খবর ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন

    আরো সংবাদ পড়ুন

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    June 24, 2026

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    June 24, 2026

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.