Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 30 October 2026, 03:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মক্কায় হুথি-ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির, অস্বীকার হুথিদের
    আন্তর্জাতিক

    মক্কায় হুথি-ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির, অস্বীকার হুথিদের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মক্কায় হুথি-ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির, অস্বীকার হুথিদের

    হুথিদের বিরুদ্ধে ফের মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগ এনেছে সৌদি আরব। আজ শুক্রবার এক বিবৃতিতে সৌদি-ইয়েমেনি জোট জানিয়েছে মক্কাকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে জোটের সেনারা। তবে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা এ অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখান করে সৌদির বিরুদ্ধে মিথ্যাচারের পাল্টা অভিযোগ এনেছে।

    আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদি-ইয়েমেনি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি লিখেছেন, “হুথি সন্ত্রাসী মিলিশিয়াদের নিক্ষেপ করা একটি ড্রোন মক্কা অঞ্চলে ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে।”

    তিনি এই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে সৌদি-ইয়েমেনি জোটের এ দাবিকে ‘নির্জলা ও জঘন্য মিথ্যাচার’ উল্লেখ করে হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারি বলেছেন, “আজ (শুক্রবার) সৌদি ভূখণ্ডকে লক্ষ্য করে কোনো অভিযান পরিচালনা করেনি। মক্কার আকাশসীমায় ড্রোন প্রতিহত করার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবিটি একটি বিশাল এবং জঘন্য মিথ্যা।”

    এর আগে শুক্রবার আল-মালকি জানিয়েছিলেন যে, জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি।

    সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথিদের মধ্যে সাম্প্রতিক শত্রুতা ও সংঘাত প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটেছে; উভয় পক্ষই সাম্প্রতিক দিনগুলোতে পরস্পরকে লক্ষ্য করে সামরিক অভিযান ও হামলার কথা জানিয়েছে।

    গতকাল (বৃহস্পতিবার) ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছিলেন, হুথি যোদ্ধারা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে—যার মধ্যে তেল স্থাপনা ও বিমানবন্দর রয়েছে—ছয়টি হামলা চালিয়েছে।

    সৌদি আরবের সঙ্গে হুথি বাহিনীর দ্বন্দ্বের সূত্রপাত ২০১৫ সাল থেকে। সে বছর হুথি যোদ্ধারা পুরো উত্তর ইয়েমেনে ও রাজধানী সানা দখল করলে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদারাব্বুহ মনসুর হাদি সীমান্ত পেরিয়ে সৌদি পালিয়ে যান। আবদারাব্বুহ মনসুর হাদিকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন-সৌদি সেনাবাহিনী। বর্তমানে রাজধানী সানা ও উত্তর ইয়েমেন হুথিদের নিয়ন্ত্রণে আছে আর দক্ষিণ ইয়েমেন নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার।

    ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল হুথিরা। তারপর প্রায় চার বছর স্থিতিশীল থাকলেও গত ১৩ জুলাই ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর হামলার পর ফের উত্তেজনা বাড়তে শুরু করে দু’পক্ষের মধ্যে। বর্তমানে সেই উত্তেজনা চরম রূপ নিয়েছে।

    সেপ্টেম্বর থেকে সৌদি আরবের সামরিক, ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা এবং সৌদির বেশ ক্ষয়ক্ষতি সাধনেও সক্ষম হয়েছে। লোহিত সাগরের উপকূল এবং এ সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি গত মাসে দখল করেছে হুথিরা। এর ফলে বিদেশে সৌদির তেল রপ্তানি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

    অস্বীকার হুথিদের মক্কায় হুথি-ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির
    পূর্ববর্তী খবরইসরায়েলের নির্বাচন: কাতার ও তুরস্কের বিরুদ্ধে গোপন অর্থায়নের অভিযোগ
    পরবর্তী খবর সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলের নির্বাচন: কাতার ও তুরস্কের বিরুদ্ধে গোপন অর্থায়নের অভিযোগ

    ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন

    আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির অভিযোগ খারিজ পুলিশের

    কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখান করল ইরান

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে সপরিবারে এমপি ফয়সল

    October 30, 2026

    সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

    October 30, 2026

    মক্কায় হুথি-ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির, অস্বীকার হুথিদের

    October 30, 2026

    ইসরায়েলের নির্বাচন: কাতার ও তুরস্কের বিরুদ্ধে গোপন অর্থায়নের অভিযোগ

    October 30, 2026

    শনিবার এইচএসসির ফল প্রকাশ

    October 30, 2026

    ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

    October 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.