Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 30 June 2026, 11:40: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের
    আন্তর্জাতিক

    মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের

    সনাতন ধর্মকে ‘নোংরা’ বলে আখ্যা দেয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেস প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ‘গান্দা ধর্ম’ বা ‘নোংরা ধর্ম’ মন্তব্য করে সনাতন ধর্মকে অপমান করা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন।

    সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বছর কলকাতায় এক ঈদ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

    মঙ্গলবার (২৬ মে) শিলিগুড়ি সাইবার থানায় আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সনাতন ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সাম্প্রদায়িক বিভেদ উসকে দিয়েছে।

    রিঙ্কি চট্টোপাধ্যায় সিং তার অভিযোগে দাবি করেন, তৃণমূল নেত্রী সনাতন ধর্মকে ‘গান্দা ধর্ম’ বা ‘নোংরা ধর্ম’ বলে উল্লেখ করেছিলেন। আর তার এই মন্তব্য ‘লাখো অনুসারীর ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসে গভীর আঘাত’ করেছে।

    অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় উসকানিমূলক মন্তব্য করেছিলেন। সেখানে তিনি নাকি বলেছিলেন, কোনও একটি সম্প্রদায় হিন্দুদের ওপর হামলা করলে ‘তাদের ১২টা বেজে যাবে’। আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং অভিযোগে বলেন, এসব মন্তব্যের উদ্দেশ্য ছিল ‘ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করা’ এবং ‘সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা’।

    এরডিটিভি বলছে, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা নিয়েছে। এর মধ্যে ফৌজদারি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৩৫১(১) ধারা এবং শান্তি-শৃঙ্খলা নষ্টে উসকানি দেয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগে ৩৫২ ধারা। এছাড়া বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তথ্য প্রচারের অভিযোগে ৩৫৩(২) ধারাও যুক্ত করা হয়েছে।

    এর আগে মার্চ মাসে পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন। এক্সে দেয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ঈদুল ফিতর উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ‘গান্দা ধর্ম’ শব্দটি ব্যবহার করেছিলেন।

    তিনি প্রশ্ন তোলেন, ‘আপনি কোন ধর্মকে গান্দা ধর্ম বলছিলেন? সনাতন হিন্দু ধর্মকে?’ শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন, মুসলিম সম্প্রদায়কে খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায় ‘অস্পষ্ট উর্দু মিশ্রিত ভাষা’ ব্যবহার করেছেন এবং অন্য একটি ধর্মকে ছোট করেছেন।

    বিজেপি নেতা দাবি করেন, ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ঈদ’ শব্দের চেয়ে ‘দাঙ্গা’ শব্দ বেশি ব্যবহার করেছিলেন। শুভেন্দু অধিকারীর ভাষায়, ‘আপনি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন। ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন আপনিই। খুব দ্রুতই এর ফল ভোগ করতে হবে।’

    মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের
    পূর্ববর্তী খবরপরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
    পরবর্তী খবর আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

    আরো সংবাদ পড়ুন

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    ৪ মাসে ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান

    হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

    June 30, 2026

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    June 30, 2026

    নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

    June 30, 2026

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    June 30, 2026

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    June 30, 2026

    অবিশ্বাস্য! টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারাল মরক্কো

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.