Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 05:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ফ্রাঙ্কেন
    আন্তর্জাতিক

    মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ফ্রাঙ্কেন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফ্রাঙ্কেন

    ভ্লাদিমির পুতিনকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। তার বক্তব্যে স্পষ্ট বার্তা- যদি পুতিন ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দুঃসাহস দেখান, তবে মস্কোকে মানচিত্র থেকেই মুছে ফেলা হবে। সোমবার (২৭ অক্টোবর) বেলজিয়ান সংবাদমাধ্যম ডি মরগেন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

    ফ্রাঙ্কেন বলেন, ‘ন্যাটোর যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি অটুট রয়েছে। যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের পাশে শতভাগভাবে থাকবে- এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।’ তিনি আরও যোগ করেন, ‘ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলার চিন্তা সম্পূর্ণ অবাস্তব। পুতিন এমন কিছু করবেন না বলেই আমি মনে করি।’

    তবে রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখারও বিপক্ষে অবস্থান নেন এই বেলজিয়ান মন্ত্রী। তার ভাষায়, ‘রাশিয়ার যুদ্ধ অর্থনীতি এখন ন্যাটোর সদস্য দেশগুলোর সম্মিলিত গোলাবারুদ উৎপাদনের চারগুণ। অথচ ইউরোপের কোনো কেন্দ্রীয় সামরিক কমান্ড কাঠামো এখনো গড়ে ওঠেনি।’

    ফ্রাঙ্কেন মনে করেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থমকে আছে মূলত পশ্চিমা বিশ্বের বিরাট সমর্থনের কারণে। ‘ইউক্রেনীয়রা পশ্চিমের অর্থ, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে লড়ছে। তা না হলে তারা অনেক আগেই পরাজিত হতো,’ বলেন তিনি।

    ভবিষ্যৎ ভূরাজনীতির প্রসঙ্গে তিনি সতর্ক করেন, রাশিয়া ও চীনের মধ্যে কৌশলগত জোট পশ্চিমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ‘চীন চায় ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হোক, কারণ এতে পশ্চিমা শক্তি দুর্বল হয়। তারা রাশিয়াকে কাঁচামাল সরবরাহ করছে, অস্ত্র দিচ্ছে- এমনকি উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়েও পুতিনকে সমর্থন দিচ্ছে,’ বলেন ফ্রাঙ্কেন।

    বাল্টিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও মন্তব্য করেন তিনি। তার মতে, ‘বাল্টিক দেশগুলো ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে রাশিয়ার সরাসরি আক্রমণের সম্ভাবনা খুবই কম। তাছাড়া ইউরোপে ছয় শতাধিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা চলছে, যেগুলো রাশিয়ান সেনাদের আতঙ্কের কারণ, কারণ তারা এগুলো সনাক্তই করতে পারে না।’

    মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ফ্রাঙ্কেন
    পূর্ববর্তী খবরআদালতে ক্ষমা চাইলেন কঙ্গনা রানওয়াত
    পরবর্তী খবর সমালোচনার মুখে পড়ল বচ্চন পরিবার

    আরো সংবাদ পড়ুন

    মরক্কোর বিপক্ষে ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে গেল হাইতি

    হাইতির বিপক্ষে গোল করে সমতায় ফিরল মরক্কো

    মরক্কোর বিপক্ষে গোল করল হাইতি!

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল

    June 25, 2026

    মরক্কোর বিপক্ষে ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে গেল হাইতি

    June 25, 2026

    ভিনিসিয়ুসের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

    June 25, 2026

    হাইতির বিপক্ষে গোল করে সমতায় ফিরল মরক্কো

    June 25, 2026

    মরক্কোর বিপক্ষে গোল করল হাইতি!

    June 25, 2026

    স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুসের গোল

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.