Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 29 August 2026, 04:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মিয়ানমারে মঠে জান্তার বিমান হামলায় নিহত ২০
    আন্তর্জাতিক

    মিয়ানমারে মঠে জান্তার বিমান হামলায় নিহত ২০

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মিয়ানমারে মঠে জান্তার বিমান হামলায় নিহত ২০

    মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইংয়ের একটি মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন সামরিক জান্তা-বিরোধী এক যোদ্ধা ও স্থানীয় একজন বাসিন্দা।

    ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে মিয়ানমারের সামরিক বাহিনী উৎখাত করার পর থেকেই দেশটি গৃহযুদ্ধে জর্জরিত। দীর্ঘ এই সংঘাতে দেশটির মধ্যাঞ্চলীয় স্যাগাইং অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে প্রায়ই বিমান হামলা পরিচালনা করছে জান্তা বাহিনী।

    স্যাগাইংয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জান্তা-বিরোধী যোদ্ধা বলেছেন, শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে স্যাগাইংয়ের লিন তা লু গ্রামের একটি বৌদ্ধ মঠে অবস্থান করা বাস্তুচ্যুত লোকজনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা।

    এএফপিকে তিনি বলেন, হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এছাড়া দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    জান্তা-বিরোধী ওই যোদ্ধা বলেন, লোকজন বৌদ্ধ মঠকে নিরাপদ ভেবে সেখানে অবস্থান করছিলেন। কিন্তু তাদের ওপর বোমা হামলা চালানো হয়েছে। এই হামলার বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও জান্তা বাহিনীর মুখপাত্র জ্য মিন তুন তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে এএফপি।

    সামরিক বাহিনীর হামলায় মঠের একটি হল পুরোপুরি ধ্বংস হয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা নিশ্চিত করেছেন। তিনি ভোরের দিকে কয়েকজনের মরদেহ গাড়িতে তুলে নিয়ে যেতে দেখেছেন বলেও জানিয়েছেন।

    তিনি বলেন, হামলায় নিহতদের পরিচয় শনাক্ত করার কাজে সহায়তা করার জন্য তিনি ঘটনাস্থলে গিয়ে ছবি তুলছিলেন। এ সময় তিনি সেখানে ২২ জনের মরদেহ গণনা করেন বলে জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বাসিন্দা বলেছেন, ‌‌‘‘অনেকের মাথায় আঘাতের ক্ষত রয়েছে। এছাড়া অনেকের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক।

    চলতি বছরের মার্চে স্যাগাইং অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে সেখানে প্রায় ৩ হাজার ৮০০ মানুষ নিহত হন। এছাড়া গৃহহীন হয়ে পড়েন আরও কয়েক হাজার মানুষ।

    ভূমিকম্পের পর জান্তা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর পরও ওই অঞ্চলে জান্তা বাহিনীর বিমান হামলা ও সংঘাত অব্যাহত রয়েছে। গত মে মাসে স্যাগাইং অঞ্চলের ওয়ে থেইন কুইন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় দুই শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী নিহত হন।

    মিয়ানমারে মঠে জান্তার বিমান হামলায় নিহত ২০
    পূর্ববর্তী খবরআহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ
    পরবর্তী খবর ‘রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপিকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে’

    আরো সংবাদ পড়ুন

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

    ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

    ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের

    নেপালে বন্যায় নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় ২০০০ মানুষ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    August 29, 2026

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    August 29, 2026

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    August 29, 2026

    পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

    August 29, 2026

    এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

    August 29, 2026

    অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.