Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 04:48: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে মোসাদ-সিআইএ, পাল্টা অভিনব কৌশল ইরানের
    আন্তর্জাতিক

    মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে মোসাদ-সিআইএ, পাল্টা অভিনব কৌশল ইরানের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে মোসাদ-সিআইএ, পাল্টা অভিনব কৌশল ইরানের

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির অবস্থান জানতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তবে তাকে আড়ালে রাখতে একের পর এক কৌশল নিচ্ছে তেহরান। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১৫০ দিনের বেশি সময় ধরে মোজতবা খামেনি ফোন বা কম্পিউটার ব্যবহার করেননি। এমনকি তার অবস্থান গোপন রাখতে তার মতো দেখতে একাধিক ব্যক্তিকেও ব্যবহার করা হচ্ছে।

    ব্রিটিশ দৈনিক দ্য টাইমস বলছে, মোজতবা খামেনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা না হলেও দুই সংস্থার সময় ও প্রচেষ্টার বড় একটি অংশ এখন এই অভিযানে ব্যয় হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, দুই গোয়েন্দা সংস্থা যৌথভাবে এবং আলাদাভাবেও মোজতবা খামেনির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে তার বাবা নিহত হওয়ার পর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি। ওই হামলায় মোজতবাও আহত হন।

    গত ছয় মাসে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ হয়েছে। কোথাও বলা হয়েছে, তিনি হালকা বা মাঝারি ধরনের আহত হয়েছেন এবং নেতৃত্ব দেয়ার মতো অবস্থায় আছেন। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি গুরুতর আহত হয়েছেন, এমনকি তার শরীরে বিকৃতি দেখা দিয়েছে। ফলে তেহরানের অন্য শক্তিশালী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে তিনি কেবল নামমাত্র নেতা হয়ে আছেন। দ্য টাইমস বলছে, মোজতবার নীরবতাই তাকে খুঁজে বের করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে বড় বাধা।

    প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ‘মোজতবা খামেনি গত ১৫০ দিনের বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেননি, এমনকি ল্যাপটপও খোলেননি। তিনি একটি ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থান করছেন। হামলায় আহত হওয়ার কারণে তার মুখমণ্ডলেও বিকৃতি এসেছে। দিনের বেলায় তিনি বাঙ্কার থেকে বের হন না, কারণ মার্কিন গোয়েন্দা উপগ্রহে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

    প্রতিবেদনে আরও বলা হয়, মোজতবার বাবা নিহত হওয়ার আগে তাকে শনাক্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভাব্য সব ধরনের সাইবার কৌশল ব্যবহার করেছিল। এর মধ্যে তেহরানের বিভিন্ন ট্রাফিক ক্যামেরা হ্যাক করে খামেনির দেহরক্ষী ও সহযোগীদের গাড়ি শনাক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।

    পাল্টা অভিনব কৌশল ইরানের মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে মোসাদ-সিআইএ
    পূর্ববর্তী খবরঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
    পরবর্তী খবর কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হতে পারে: তথ্যমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি

    ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    মঙ্গলবার আমিরাত-সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.)

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    August 25, 2026

    চলতি অর্থবছরেই দেশের ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 25, 2026

    হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

    August 25, 2026

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    August 25, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

    August 25, 2026

    সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    August 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.