Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 10 November 2026, 05:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হতে পারে: তথ্যমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হতে পারে: তথ্যমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হতে পারে তথ্যমন্ত্রী

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূল ভিত্তি সত্যনিষ্ঠতা হলেও জনস্বার্থে কল্যাণকামী এক্টিভিজমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা পক্ষপাত সাংবাদিকতার বস্তুনিষ্ঠতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, একসময় সত্যের মুখোমুখি দাঁড়াতেই হয়।

    রোববার (২ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ: তত্ত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। যে রাষ্ট্রে স্বাধীন ও কার্যকর সাংবাদিকতা নেই, সেই রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিও দুর্বল হয়ে পড়ে। তাই সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, জনমত গঠনে কল্যাণকামী এক্টিভিজম ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে সেটি যেন কখনোই সংবাদ পরিবেশনের নিরপেক্ষতাকে ক্ষুণ্ন না করে।

    তিনি বলেন, জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসা অনেক সরকার পরবর্তীতে ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে কেন্দ্রীভূত করেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক মত ও ভিন্নমতের সহাবস্থান নিশ্চিত করতে হলে পারস্পরিক ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

    জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, সে সময় একাংশের সাংবাদিক বিগত সরকারকে টিকিয়ে রাখার পক্ষে ভূমিকা রেখেছিলেন। অন্যদিকে, যারা জুলাইয়ের প্রকৃত ঘটনা ও সত্য তুলে ধরার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধেও কিছু সাংবাদিক অবস্থান নিয়েছিলেন। ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাংবাদিকদের দায়িত্ব সত্য প্রকাশ করা এ কথা উল্লেখ করে তিনি বলেন, সময়ের পরীক্ষায় শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হয়।

    বর্তমান সময়ে অপতথ্য বা ভুয়া তথ্য সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির বিস্তারের ফলে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে তথ্য যাচাই, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং পেশাগত নৈতিকতা অনুসরণ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহি এবং সুশাসনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার একটি গণমাধ্যম কমিশন গঠনের কাজ করছে বলেও জানান জহির উদ্দিন স্বপন। তার আশা, কমিশনটি গণমাধ্যম খাতকে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা পালন করবে।

    কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হতে পারে: তথ্যমন্ত্রী
    পূর্ববর্তী খবরমোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে মোসাদ-সিআইএ, পাল্টা অভিনব কৌশল ইরানের
    পরবর্তী খবর দাম বাড়ল এলপি গ্যাসের

    আরো সংবাদ পড়ুন

    শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ

    কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: জাহিদ

    মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    November 9, 2026

    ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের

    November 9, 2026

    জুলাই থেকে এক প্ল্যাটফর্মে সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং

    November 9, 2026

    দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    November 9, 2026

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

    November 9, 2026

    লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

    November 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.