Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 31 July 2026, 03:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা
    আন্তর্জাতিক

    মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে আপত্তিকর ভিডিও ও ছবি ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসসহ একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক বিক্ষোভের পর হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এবং তেলেঙ্গানা বিজেপির কর্মী টি সাইকিরণ গৌডের করা পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেয়।

    অভিযোগে বলা হয়েছে, ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি ভিডিও ও ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রীর বিকৃত উপস্থাপন করা হয়েছে। এসব কনটেন্ট মানহানিকর, উস্কানিমূলক এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

    এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিও ফেসবুকে সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ায় ভারত সরকারের অসন্তোষের মুখে পড়ে মেটা। পরে মেটা সরকারের কাছে দুঃখ প্রকাশ করে জানায়, গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর সুরক্ষায় আরও কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।

    মেটা আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অ্যাকাউন্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা করবেন। বিষয়বস্তু নিয়ন্ত্রণ নিয়ে সরকারের সঙ্গে মেটার প্রতিনিধিদের বৈঠকের কথাও জানানো হয়েছে।

    এদিকে, দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচিতে সহিংসতার ঘটনার পর দিল্লি পুলিশ প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে তৈরি করা আপত্তিকর মন্তব্য ও পোস্ট দ্রুত সরিয়ে নিতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদ পোর্টালকে নির্দেশ দিয়েছে।

    মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট
    পূর্ববর্তী খবর৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের শঙ্কা

    আরো সংবাদ পড়ুন

    পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’ শেহজাদ

    পাকিস্তানে পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধস, ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

    চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

    নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

    পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

    নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

    July 31, 2026

    ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের শঙ্কা

    July 31, 2026

    রাজধানীর পাশে ইয়াবা তৈরির কারখানা, র‌্যাবের অভিযান

    July 31, 2026

    পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’ শেহজাদ

    July 31, 2026

    আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

    July 31, 2026

    ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

    July 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.