Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 06:31: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মোদি ভয়ংকর, আমার ফোনেই থেমেছে ভারত-পাকিস্তান সংঘাত: ট্রাম্প
    আন্তর্জাতিক

    মোদি ভয়ংকর, আমার ফোনেই থেমেছে ভারত-পাকিস্তান সংঘাত: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মোদি ভয়ংকর, আমার ফোনেই থেমেছে ভারত-পাকিস্তান সংঘাত: ট্রাম্প

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল, সেটি তার ফোনকলেই থেমেছিল বলে ফের দাবি করেছেন ট্রাম্প।

    মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প। বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত-পাকিস্তানের সংঘাত শুরুর পর আমি অত্যন্ত ভয়ংকর ব্যক্তি নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছিলাম। ফোনকলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, পাকিস্তানের সঙ্গে আপনাদের কী শুরু হয়েছে? তার রাগ ও ঘৃণা ছিল প্রচণ্ড। দুই দেশের মধ্যে এই অবস্থা অবশ্য অনেক দিন ধরেই চলছে। এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাবের মোত।”

    “ফোনকলে আমি তাকে বলেছিলাম, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করতে চাই না। আপনারা এই সংঘাত পরমাণু যুদ্ধতে নিয়ে যাওয়ার পর শেষ করবেন।”

    “আমি তাকে আরও বলেছিলাম, আগামীকাল আমাকে ফোন করবেন… যদি এই সংঘাত না থামান— তাহলে আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি তো করবই না, উপরন্তু এমন উচ্চমাত্রার শুল্ক আরোপ করব যে আপনাদের মাথা ঘুরতে থাকবে।”

    গত ২২ এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। উত্তেজনার এক পর্যায় গত ৪ মে পাকিস্তানের আজাদ কাশ্মির ও পাঞ্জাবে কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বা (লেট) এবং জইশ-ই মোহম্মদ (জেম)। ভারতের দাবি, অপারেশন সিঁদুরে ৭০ জনেরও অধিক সন্ত্রাসী নিহত হয়েছে।

    ভারত অপারেশন সিঁদুরের জবাব দিতে ৭ মে থেকে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, তাদের এই অপারেশনে ভারতে ৩১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

    ৫ দিন পাল্টাপাল্টি সংঘাতের পর ৯ তারিখ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা করেনি।

    ফলে ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে নয়াদিল্লির। সেই টানাপোড়েনের ধারাবাহিকতাতেই সম্প্রতি ভারতের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।

    আমার ফোনেই থেমেছে ভারত-পাকিস্তান সংঘাত: ট্রাম্প মোদি ভয়ংকর
    পূর্ববর্তী খবরযমুনা অভিমুখে প্রকৌশলের শিক্ষার্থীরা, পুলিশের বাধা
    পরবর্তী খবর ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি

    আরো সংবাদ পড়ুন

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেলিংহামের জাদুতে নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

    July 12, 2026

    বেলিংহামের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

    July 12, 2026

    বেলিংহামের গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

    July 12, 2026

    ইংল্যান্ডের বিপক্ষে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে নরওয়ে

    July 12, 2026

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    July 11, 2026

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.