Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 12:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছে ইরান। তেহরানের দাবি, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ ধারাগুলোর বাস্তবায়ন শুরু না হওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না।

    আজ মঙ্গলবার (৩০ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, আমরা এখনও চূড়ান্ত চুক্তির আলোচনার পর্যায়ে প্রবেশ করিনি।

    ইসমাইল বাঘাই জানান, ১৪ দফা সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে তখনই, যখন ১, ৪, ৫, ১০ এবং ১১ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু হবে এবং তা অব্যাহত থাকবে। খবর আল জাজিরার।

    বাঘাইয়ের ব্যাখ্যা অনুযায়ী, ১ নম্বর অনুচ্ছেদে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। ৪ নম্বর অনুচ্ছেদে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের আশপাশের এলাকা থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

    এছাড়া ৫ নম্বর অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথা বলা হয়েছে। ১০ নম্বর অনুচ্ছেদে ইরানের তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি রয়েছে। আর ১১ নম্বর অনুচ্ছেদে বিদেশে জব্দ হয়ে থাকা ইরানের সম্পদ ধাপে ধাপে অবমুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

    ইরানের এই বক্তব্য এমন সময় এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, সমঝোতা স্মারকের মূল শর্তগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে পারমাণবিক কর্মসূচি বা স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে না।

    বিশ্লেষকদের মতে, সমঝোতা স্মারকের প্রাথমিক শর্ত বাস্তবায়নই এখন যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এসব ধারা কার্যকর না হলে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির পথ আরও দীর্ঘ ও জটিল হয়ে উঠতে পারে।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান
    পূর্ববর্তী খবরঅবিশ্বাস্য! টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারাল মরক্কো
    পরবর্তী খবর দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    আরো সংবাদ পড়ুন

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন রণতরী

    ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

    September 6, 2026

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    September 6, 2026

    চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

    September 6, 2026

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    September 6, 2026

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    September 6, 2026

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.