Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 29 July 2026, 08:19: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে পাকিস্তানের সেনাবাহিনী। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে ফরেন অ্যাফেয়ার্স সাময়িকীর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

    ফরেন অ্যাফেয়ার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা ও আগ্রাসন নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, যদি পাকিস্তান একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণে সফল হয়, তাহলে দেশটিকে আর ‘সাধারণ প্রতিদ্বন্দ্বী’ হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ ‘পারমাণবিক প্রতিপক্ষ’ হিসেবে বিবেচনা করা ছাড়া ওয়াশিংটনের আর কোনো পথ থাকবে না।

    প্রতিবেদনে আরও বলা হয়, দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে পাকিস্তান বারবার দাবি করে এসেছে তাদের কর্মসূচি মূলত ভারতের সামরিক প্রাধান্য ঠেকানোর জন্য। তবে এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। তাদের ভাষ্যমতে, পাকিস্তানের তৈরি ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পৌঁছাতে সক্ষম হবে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান সম্ভবত এমন একটি সক্ষমতা অর্জনের মাধ্যমে ওয়াশিংটনকে এই বার্তা দিতে চাইছে যে, যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের অস্ত্রাগারে প্রতিরোধমূলক হামলার পরিকল্পনা করে, তবে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি, এই সক্ষমতা ভবিষ্যতে ভারত-পাকিস্তান বিরোধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকেও নিরুৎসাহিত করতে পারে।

    প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, পাকিস্তান যদি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অর্জন করে, তাহলে যুক্তরাষ্ট্রের কাছে দেশটিকে মিত্র হিসেবে দেখার আর কোনো সুযোগ থাকবে না। যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে পারে এমন কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সম্ভব নয়।

    এ ছাড়া, প্রতিবেদনে চীন ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক সহযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চীন যখন তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণে দ্রুত গতিতে এগোচ্ছে এবং রাশিয়া বহুদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণ নীতিকে অবজ্ঞা করছে, তখন যুক্তরাষ্ট্র একই সঙ্গে একাধিক ফ্রন্টে পারমাণবিক চ্যালেঞ্জের মুখে পড়েছে- যার মধ্যে উত্তর কোরিয়া, ইরান এবং বর্তমানে পাকিস্তান অন্যতম।

    প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়েছিল ১৯৭০-এর দশকের গোড়ার দিকে, মূলত উপমহাদেশীয় উত্তেজনার প্রেক্ষাপটে। বিশেষ করে ১৯৭৪ সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তান এই কর্মসূচিতে গতি আনে। ১৯৯৮ সালে ছয়টি সফল বিস্ফোরণ ঘটানোর পর দেশটি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

    পাকিস্তানের অস্ত্রাগারে বর্তমানে বিভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে কৌশলগত বোমা- যা যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবহারযোগ্য এবং স্বল্প পাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এবং বিস্তৃত পরীক্ষা নিষেধ চুক্তি স্বাক্ষর করেনি। এতে দেশটির পরমাণু নীতির উপর ‘জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা অগ্রাধিকার’ স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

    প্রতিবেদনে ধারণা করা হয়, বর্তমানে পাকিস্তানের কাছে প্রায় ১৬৫টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই অস্ত্রাগার ও সামরিক কৌশল দেশটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম ক্ষমতাধর পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে।

    বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই সম্ভাব্য পদক্ষেপ শুধু উপমহাদেশের নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক কূটনীতি ও প্রতিরক্ষা নীতির জন্যও এক নতুন সংকেত হয়ে উঠতে পারে।

    যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান
    পূর্ববর্তী খবরইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প
    পরবর্তী খবর হজ শেষে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন

    আরো সংবাদ পড়ুন

    সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

    লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

    আরাগচির বেফাঁস মন্তব্য: ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

    ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

    নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সম্পর্ক নতুন করে শুরুর বিষয়ে একমত খলিলুর-ত্রিদেবী

    July 29, 2026

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    July 29, 2026

    প্রাইভেট ক্লিনিকে রোগী নেওয়ার দালাল চক্রের তৎপরতা বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    July 29, 2026

    সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি

    July 29, 2026

    শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

    July 29, 2026

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

    July 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.