Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 11 September 2026, 11:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে ভিসা কড়াকড়িতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ভিসা কড়াকড়িতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রে ভিসা কড়াকড়িতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

    যুক্তরাষ্ট্র ভিসানীতি কঠোর করায় ভোগান্তির শিকার হচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা। মাত্র এক বছরের ব্যবধানে বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীদের হার নাটকীভাবে ভাবে কমে গেছে।

    যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট সেশন শুরু হয় আগস্ট থেকে। দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত আগস্ট মাসে মোট ৩ লাখ ১৩ হাজার ১৩৮ জন বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসা পেয়েছেন, যা গত বছর ২০২৪ সালের আগস্টের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ কম।

    ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাতে জানা গেছে, যেসব দেশের শিক্ষার্থীদের সবচেয়ে কম ভিসা দেওয়া হয়েছে, সেসবের মধ্যে ভারত অন্যতম। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের আগস্টে যত সংখ্যক ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, তা ২০২৪ সালের আগস্টের তুলনায় গত আগস্টে ৪৪ দশমিক ৫ শতাংশ কম।

    ট্রেড কমিশনের তথ্য থেকে আরও জানা গেছে, সব দেশের শিক্ষার্থীদের ভিসা প্রদানের হার কমানো হয়েছে, তবে সেই অনুপাত সমান নয়। গত আগস্টে ৮৬ হাজার ৬৪৭ জন চীনা শিক্ষার্থীকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভিসাপ্রাপ্ত ভারতীয় শিক্ষার্থীদের তুলনায় এই হার দ্বিগুণেরও বেশি।

    এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি। ভিসা বাতিলের শিকার শিক্ষার্থীদের একটি বড় অংশ ভারতীয়।

    এর পাশাপাশি ভিসানীতিও কঠোর করেছেন ট্রাম্প। একসময় বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের মার্কিন কনস্যুলেটে না গিয়েও বাইরে থেকে ভিসার আবেদন করেতে পারতেন। ট্রাম্প প্রশাসন সেই নীতি বাতিল করে কনস্যুলেটে আবেদন বাধ্যতামূলক করেছে।

    এইচ-১বি ভিসার ফি-ও অনেক বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ভারতীয় ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য বড় আঘাত। কারণ এই ভিসার আওতায় প্রতি বছর যেসব বিদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদ যুক্তরাষ্ট্রে যান, তাদের বেশিরভাগই ভারতীয়। এইচ-১বি ভিসার আওতায় প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো ভারতীয় কর্মীদের নিত। সেই ফি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

    মার্কিন ভিসানীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান। তার অংশ হিসেবে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা কমিয়ে চীনা শিক্ষার্থীদের ভিসার পরিমাণ বাড়িয়েছে তার নেতৃত্বাধীন প্রশাসন।

    যুক্তরাষ্ট্রে ভিসা কড়াকড়িতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
    পূর্ববর্তী খবরইলিনয়েস অঙ্গরাজ্যে সেনা মোতায়েন নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা
    পরবর্তী খবর এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

    আরো সংবাদ পড়ুন

    কেন পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

    ৯/১১-এর ২৫ বছর আজ

    বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু

    ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

    যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

    হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

    September 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    September 11, 2026

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২

    September 11, 2026

    হাটহাজারীতে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

    September 11, 2026

    কেন পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

    September 11, 2026

    ৯/১১-এর ২৫ বছর আজ

    September 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.