Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 2 November 2026, 10:50: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুদ্ধ বন্ধে কী করতে হবে ইরানকে জানালো যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    যুদ্ধ বন্ধে কী করতে হবে ইরানকে জানালো যুক্তরাষ্ট্র

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুদ্ধ বন্ধে কী করতে হবে ইরানকে জানালো যুক্তরাষ্ট্র

    ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ খুলতে হলে দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। শুধু ভবিষ্যতে কমানোর প্রতিশ্রুতি নয়, এ বিষয়ে ইরানকে বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না চাইলে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরির প্রয়োজন কী-এ প্রশ্নের জবাব দিতে হবে তেহরানকে। ভ্যান্স বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরান যদি সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি তৈরি করা উচিত নয়। তার ভাষায়, এটি একটি ‘মৌলিক সীমারেখার বিষয়’। তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে নিজেদের অবস্থান দেখাতে চাইলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতার ক্ষেত্রে অর্থবহ পরিবর্তন আনতে হবে।

    এখন পর্যন্ত দীর্ঘমেয়াদি এমন কোনো প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দেখেনি বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র আলোচনার পথ খোলা রেখেছে জানিয়ে ভ্যান্স বলেন, ওয়াশিংটন ইরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বাস্তব ছাড় চায়। শুধু কথার বিনিময়ে কোনো সমঝোতা হবে না। যুক্তরাষ্ট্র পদক্ষেপের বিনিময়ে পদক্ষেপ চায় বলেও স্পষ্ট করেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে যুদ্ধের অবসান এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় হয়েছে। তবে এসব আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সিদ্ধান্ত গ্রহণের কাঠামো নিয়েও ওয়াশিংটনের মধ্যে অনিশ্চয়তা রয়েছে বলে ভ্যান্স জানিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, দেশটির সিদ্ধান্ত গ্রহণব্যবস্থা সম্পর্কে মার্কিন কর্মকর্তারা অবগত।

    যুদ্ধ বন্ধে কী করতে হবে ইরানকে জানালো যুক্তরাষ্ট্র
    পূর্ববর্তী খবররাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
    পরবর্তী খবর দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

    আরো সংবাদ পড়ুন

    ফ্লোরিডায় লোকালয়ে আছড়ে পড়ল বিমান, মুহূর্তেই আগুনে নিহত ৯

    হামলার প্রতিক্রিয়ায় কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

    নতুন হামলা হলে কোনো সীমাবদ্ধতা ছাড়া পাল্টা হামলার নির্দেশ মোজতবা খামেনির

    নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ

    নতুন চুক্তি ‘ট্যাপ’ স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া

    পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্লোরিডায় লোকালয়ে আছড়ে পড়ল বিমান, মুহূর্তেই আগুনে নিহত ৯

    November 2, 2026

    মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে স্বীকারোক্তি দেওয়া রাজিব আটক

    November 2, 2026

    সাভারকে মাদকমুক্ত ও নিরাপদ নগরী করার ঘোষণা মেয়র পদপ্রার্থী খোরশেদ আলমের

    November 1, 2026

    দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি

    November 1, 2026

    পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

    November 1, 2026

    জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

    November 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.