Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 7 October 2026, 03:15: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
    আন্তর্জাতিক

    রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

    রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ভারত। এই প্রস্তাব পাঠানোর মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে প্রথমবার চার বছর ধরে চলমান এ যুদ্ধের একজন মধ্যস্থতাকারীর ভূমিকায় এলো।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির অনলাইন সংবাদমাধ্যম সিএনএন- নিউজ ১৮ আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইউক্রেন সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সেখানে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছিলেন তিনি। পরে রুশ কর্মকর্তাদের সঙ্গে এ ইস্যুতে আলোচনা হয়েছে তার।

    ভারতের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে যে ৩টি পয়েন্ট বা দফার ওপর জোর দেওয়া হয়েছে, সেগুলো হলো— (ক)জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা বন্ধ করা, (খ) কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য ও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং (গ) কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করা।
    এই প্রস্তাবের মাধ্যমে যুদ্ধের একাধিক দিক—যেমন অবকাঠামোর ওপর হামলা এবং সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ার বিষয়টি—একই সঙ্গে সমাধানের চেষ্টা করা হয়েছে।

    অন্যান্য প্রস্তাবের চেয়ে ভারতের প্রস্তাব যে কারণে আলাদা
    ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত সাড়ে ৪ বছরে বিভিন্ন সময়ে মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। কিন্তু পূর্ববর্তী প্রস্তাবগুলোর তুলনায় ভারতের প্রস্তাবটি অনেক বেশি ব্যাপক। কারণ, এতে অবকাঠামো ও বাণিজ্যিক জাহাজের সুরক্ষার পাশাপাশি পণ্য সরবরাহ সচল রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    মিশর ও তুরস্ক মূলত জাহাজের ওপর হামলা বন্ধ করে শস্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি মূলত ‘জ্বালানি যুদ্ধবিরতি’ বা জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধের বিষয়টিকে কেন্দ্র করে ছিল। ভারতের তিন-দফা প্রস্তাবে এই বিষয়গুলোকে একত্রিত করার পাশাপাশি কৃষ্ণসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের সুরক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
    পূর্ববর্তী খবরইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ
    পরবর্তী খবর যুদ্ধ বন্ধে কী করতে হবে ইরানকে জানালো যুক্তরাষ্ট্র

    আরো সংবাদ পড়ুন

    যুদ্ধ বন্ধে কী করতে হবে ইরানকে জানালো যুক্তরাষ্ট্র

    এডেন বিমানবন্দরে হুথিদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলা

    কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

    পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

    উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

    অবশেষে সক্রিয় মক্কা চুক্তি: সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

    October 7, 2026

    যুদ্ধ বন্ধে কী করতে হবে ইরানকে জানালো যুক্তরাষ্ট্র

    October 7, 2026

    রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

    October 7, 2026

    ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

    October 7, 2026

    ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    October 7, 2026

    দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

    October 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.