Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 22 July 2026, 07:05: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুদ্ধ শেষের নিশ্চয়তা চায় হামাস, আলোচনায় অগ্রগতি
    আন্তর্জাতিক

    যুদ্ধ শেষের নিশ্চয়তা চায় হামাস, আলোচনায় অগ্রগতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুদ্ধ শেষের নিশ্চয়তা চায় হামাস, আলোচনায় অগ্রগতি

    গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার আলোচনায় হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের যুদ্ধ বন্ধ ও পূর্ণ সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চায়। স্থানীয় সময় মঙ্গলবার (৭ অক্টােবর) মিশরের শার্ম আল-শেখে দ্বিতীয় দিনের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

    একই দিন হোয়াইট হাউসে যুদ্ধ শুরুর দ্বিতীয় বার্ষিকীতে ট্রাম্প বলেন, “গাজা চুক্তির একটি বাস্তব সম্ভাবনা আছে।” তিনি জানান, আলোচনা বুধবারও (৮ অক্টােবর) চলবে এবং এতে যুক্ত হবেন যুক্তরাষ্ট্র ও কাতারের শীর্ষ কর্মকর্তারা। খবর আল জাজিরার।

    হামাসের শীর্ষ নেতা ফাওজি বারহুম বলেন, “আমাদের দাবি যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং দখলদার বাহিনীর গাজা থেকে পূর্ণ প্রত্যাহার।” তবে ট্রাম্পের পরিকল্পনায় সেনা প্রত্যাহারের কোনও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই।

    একজন নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ইসরায়েলি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার সঙ্গে ধাপে ধাপে বন্দি বিনিময় সম্পন্ন করতে চায় হামাস। মঙ্গলবারের আলোচনায় বন্দি মুক্তির সময়সূচি ও সেনা প্রত্যাহারের মানচিত্র নিয়ে আলোচনা হয়।

    হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া বলেন, “আমরা দখলদারদের বিশ্বাস করি না এক সেকেন্ডের জন্যও। আমরা চাই প্রকৃত নিশ্চয়তা যে যুদ্ধ শেষ হবে এবং পুনরায় শুরু হবে না।” তিনি ইসরায়েলকে দুটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ শুরুর দ্বিতীয় বার্ষিকীতে বলেন, “এটি আমাদের অস্তিত্ব ও ভবিষ্যতের জন্য লড়াই।” তিনি বলেন, “ইসরায়েল যুদ্ধের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামবে না — সব বন্দির মুক্তি, হামাস শাসনের অবসান এবং গাজা যাতে আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করা।”

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীরা “স্থিতিস্থাপকভাবে আলোচনা এগিয়ে নিচ্ছে।” তিনি জানান, বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা মিশরে যোগ দেবেন।

    ৭ অক্টোবর মিশরের লোহিত সাগরের তীরবর্তী শহর শার্ম আল-শেখে ইসরায়েলি এবং হামাস কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দিনের জন্য আলোচনা চলছে। ছবি: এএফপি
    আনসারি বলেন, “এই অংশগ্রহণই প্রমাণ করে, মধ্যস্থতাকারীরা যুদ্ধের অবসান ঘটাতে বদ্ধপরিকর।”

    চুক্তি হলেও গাজার ভবিষ্যৎ প্রশাসন ও পুনর্গঠন নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ট্রাম্প ও নেতানিয়াহু স্পষ্ট করেছেন, হামাস গাজার ভবিষ্যৎ প্রশাসনে থাকবে না। পরিকল্পনা অনুযায়ী, গাজা পরিচালনা করবে “প্যালেস্টাইনি টেকনোক্র্যাটদের” একটি দল, যারা আন্তর্জাতিক তত্ত্বাবধানে “বোর্ড অব পিস”-এর অধীনে কাজ করবে। এই বোর্ডের তত্ত্বাবধায়ক হবেন ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

    হামাসের ফাওজি বারহুম বলেন, “আমরা চাই যুদ্ধ শেষের সঙ্গে সঙ্গে পুনর্গঠন শুরু হোক এবং তা পরিচালনা করুক একটি জাতীয় প্যালেস্টাইনি সংস্থা।” তিনি আরও জানান, যুদ্ধ শেষে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাস অংশ নেবে না।

    আলোচনার মধ্যেই মঙ্গলবার গাজায় ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান নতুন করে হামলা চালায়। সাবরা, তাল আল-হাওয়া ও শাতি ক্যাম্পের আশপাশে বোমা বর্ষণে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

    শুক্রবার ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বানের পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১০৪ জন নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬০০ জনে, যার মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু।

    আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি বলেন, “শান্তি চুক্তির আশায় সবাই অপেক্ষা করছে, কিন্তু বোমা এখনও পড়ছে।”

    যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা এসিএলইডি জানায়, দুই বছরে গাজায় ১১ হাজারের বেশি বিমান ও ড্রোন হামলা এবং অন্তত ৬ হাজার ২৫০টি গোলাবর্ষণ চালানো হয়েছে।

    গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ চলাকালে ১ হাজার ৭০১ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

    আলোচনায় অগ্রগতি যুদ্ধ শেষের নিশ্চয়তা চায় হামাস
    পূর্ববর্তী খবরমুক্তি পাচ্ছে ডিপ ফ্রিজ
    পরবর্তী খবর ইসরায়েলি বাহিনীর হাতে আটক শাহিদুল আলম

    আরো সংবাদ পড়ুন

    দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

    পুলিশি নির্যাতনের পরও থামবে না ককরোচ পার্টি

    ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

    কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

    মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান: ইসমাইল বাঘাই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    July 21, 2026

    এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি

    July 21, 2026

    রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

    July 21, 2026

    এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

    July 21, 2026

    পুলিশি নির্যাতনের পরও থামবে না ককরোচ পার্টি

    July 21, 2026

    ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

    July 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.