Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 28 November 2026, 02:23: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » রাজস্থানে বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
    আন্তর্জাতিক

    রাজস্থানে বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাজস্থানে বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

    ভারতের রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র। নিহতরা হলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিধু ও ফ্লাইট লেফটেন্যান্ট রিশি রাজ সিং।

    বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এক্স-এ দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানটি দুর্ঘটনায় পড়ে। দুজন পাইলটই প্রাণ হারিয়েছেন। কোনো বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে।’

    স্থানীয় পুলিশ সুপার জয় যাদব জানান, বিমানটি ভূপৃষ্ঠ থেকে নিচু উচ্চতায় উড়ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি বেশ নিচু দিয়ে উড়ছিল। বিশেষজ্ঞরা বলছেন, নিচু উচ্চতায় বিমান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাখির সঙ্গে সংঘর্ষ বা মোবাইল টাওয়ার, উইন্ডমিলের মতো চিহ্নিত না হওয়া বাধার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে।

    এই বছর মার্চের পর এটিই তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। ৭ মার্চ হরিয়ানার আম্বালা এয়ারবেস থেকে উড্ডয়নের পরপরই একটি জাগুয়ার বিধ্বস্ত হয়। সে সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। ২ এপ্রিল গুজরাটের জামনগরে আরেকটি জাগুয়ার বিধ্বস্ত হলে একজন পাইলট নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।

    জাগুয়ার যুদ্ধবিমান ১৯৭৯ সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়। বর্তমানে ৬টি স্কোয়াড্রনে জাগুয়ার রয়েছে। ইঞ্জিন উন্নয়ন পরিকল্পনা ২০১০ সালে শুরু হলেও বেশি খরচের কারণে তা বাতিল হয়। এখনো পুরনো অ্যাডার এমকে ৮১১ ইঞ্জিনে চালিত হয় এই বিমান।

    রাজস্থানে বিমান বিধ্বস্ত
    পূর্ববর্তী খবরকষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি: প্রসেনজিৎ
    পরবর্তী খবর জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: নাহিদ ইসলাম

    আরো সংবাদ পড়ুন

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

    উ. কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বৃদ্ধির নির্দেশ কিমের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    November 28, 2026

    মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

    November 28, 2026

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    November 28, 2026

    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি

    November 28, 2026

    ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    November 28, 2026

    স্বর্ণের দামে বড় লাফ, যে দামে মিলছে ভরি

    November 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.