Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 18 September 2026, 03:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » রাশিয়ার সাথে যুদ্ধে এ পর্যন্ত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি
    আন্তর্জাতিক

    রাশিয়ার সাথে যুদ্ধে এ পর্যন্ত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাশিয়ার সাথে যুদ্ধে এ পর্যন্ত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি

    রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের কমপক্ষে ৫৫ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া তিনি বলেছেন, বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনা এখনও নিখোঁজ রয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স–২-এ প্রকাশিত এক পূর্বধারণকৃত সাক্ষাৎকারে জেলেনস্কি এ তথ্য জানান।

    রাশিয়ার ইউক্রেন আক্রমণের চতুর্থ বার্ষিকী সামনে রেখে এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি আলোচনার প্রাক্কালে সেনা নিহতের ব্যাপারে এ তথ্য দিলেন দেশটির প্রেসিডেন্ট। আবুধাবিতে চলমান আলোচনায় ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা চলছে।

    জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা ৫৫ হাজার (পেশাদার হোক বা নিয়োগপ্রাপ্ত)।’ ফরাসিতে অনূদিত তার বক্তব্যে তিনি আরও যোগ করেন, ‘এই সংখ্যার বাইরে বড় একটি অংশ রয়েছে, যারা আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত।’ তবে নিখোঁজ সেনাদের সঠিক সংখ্যা কত হতে পারে সে বিষয়টি উল্লেখ করেননি তিনি।

    এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ৪৬ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) ধারণা দেয়, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের প্রায় ৪ লাখ সেনা নিহত বা আহত হয়েছেন।

    এদিকে জাতিসংঘের ইউক্রেনবিষয়ক মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানায়, ২০২৫ সালে রুশ হামলায় ইউক্রেনে ২ হাজার ৫১৪ জন বেসামরিক মানুষ নিহত এবং ১২ হাজার ১৪২ জন আহত হয়েছেন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি।

    চলমান যুদ্ধে রাশিয়াও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারিতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ওলেক্সান্দ্র সিরস্কি বলেন, শুধু ২০২৫ সালেই ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রায় ৪ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দাদের এক মূল্যায়নে বলা হয়, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার নিহত বা আহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ লাখে।

    যুদ্ধ চলাকালে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই সাধারণত নিজেদের ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করেনি, যদিও তারা নিয়মিতভাবে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির হিসাব জানায়। বিশ্লেষকদের মতে, কিয়েভ ও মস্কো উভয়ই নিজেদের ক্ষয়ক্ষতি কম দেখিয়ে এবং প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে উপস্থাপন করছে।

    রাশিয়ার সাথে যুদ্ধে এ পর্যন্ত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি
    পূর্ববর্তী খবরনির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর
    পরবর্তী খবর নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল

    আরো সংবাদ পড়ুন

    ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

    ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের তীব্র লড়াই, নিহত অন্তত ৬৩

    সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    তারেক রহমানের শুভেচ্ছাবার্তার জবাব দিলেন নরেন্দ্র মোদি

    নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে ৪৯ জনের মৃত্যু

    বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

    September 18, 2026

    আবারও সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

    September 18, 2026

    দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

    September 18, 2026

    নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’

    September 18, 2026

    বাংলা কিউআরে যোগ হচ্ছে নতুন সুবিধা

    September 18, 2026

    স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

    September 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.