Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 24 July 2026, 04:11: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প

    ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরের এক দিন না পেরোতেই তা অনিশ্চয়তার মুখে পড়েছে। চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন।

    বুধবার (২২ জুলাই) বিকেলে ডিপার্টমেন্ট অব এনার্জির ওয়াশিংটন সদর দপ্তরে দুই দশকেরও বেশি সময় ধরে চলা প্রচেষ্টার পর চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এবং রিয়াদ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়া সৌদি প্রতিনিধি উপস্থিত ছিলেন। সৌদি আরব তাদের দীর্ঘদিনের চাহিদামতো চুক্তিটি চূড়ান্ত করতে সক্ষম হয়েছিল। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই তা কার্যত ভেস্তে যেতে শুরু করে।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প জানান, এই চুক্তিটি একটি নতুন শর্তের অধীনে থাকবে—সৌদি আরবকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে (ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি এবং তাদের সঙ্গে কুটনীতি স্বাভাবিক করা) যোগ দিতে হবে। ট্রাম্পের প্রথম মেয়াদের এই উদ্যোগের ফলে বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছিল। একইসঙ্গে ট্রাম্প চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টিও অস্বীকার করেন।

    সিএনএন-কে একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্পের এই ক্ষোভ আরও বেড়ে যায় যখন বিভিন্ন বিশেষজ্ঞ এবং রক্ষণশীল গণমাধ্যমের তরফ থেকে তীব্র সমালোচনা শুরু হয়। এর মধ্যে ট্রাম্পের পছন্দের চ্যানেল ফক্স নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পাতার কঠোর সমালোচনাও অন্তর্ভুক্ত ছিল। ওই গণমাধ্যমগুলোতে প্রশ্ন তোলা হয়েছিল, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি ছাড়াই কেন এই পরমাণু চুক্তি করা হলো, যা ঠিক একই পথে প্রেসিডেন্ট জো বাইডেনও অর্জন করতে চেয়েছিলেন।

    হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এনার্জি টিম পুরোপুরি এক এবং বরাবরই একই অবস্থানে রয়েছে; মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে যে বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পাদিত হচ্ছে, তা সফল আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদানের ওপর নির্ভরশীল। এটি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনতে সাহায্য করবে।

    বৃহস্পতিবার সকালে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট সৌদির নীতিনির্ধারকদেরও অবাক করে দিয়েছে। কারণ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত ছাড়াই পরমাণু চুক্তিটি তাদের জন্য একটি বড় বিজয় ছিল। এই চুক্তির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সৌদি মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি মিলত এবং জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার গোপন পারমাণবিক সাইট পরিদর্শনের ক্ষমতা সীমিত করা হতো। সিএনএন এ বিষয়ে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।

    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরপশ্চিম তীরে ব্যাপক গোলাগুলি, ৪ ইসরায়েলি হতাহত

    আরো সংবাদ পড়ুন

    পশ্চিম তীরে ব্যাপক গোলাগুলি, ৪ ইসরায়েলি হতাহত

    থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

    সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী

    যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, ফিরিয়ে দিল ইরান

    নয়াদিল্লিতে বিক্ষোভ: শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প

    July 24, 2026

    পশ্চিম তীরে ব্যাপক গোলাগুলি, ৪ ইসরায়েলি হতাহত

    July 24, 2026

    শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

    July 24, 2026

    নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: বাণিজ্যমন্ত্রী

    July 24, 2026

    থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

    July 24, 2026

    নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: বিএনপি মহাসচিব

    July 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.