Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 27 July 2026, 02:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের
    আন্তর্জাতিক

    ২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

    আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন একটি পূর্ণাঙ্গ ও ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আফগান তালেবান বাহিনীর ওপর চালানো আজকের হামলায় অন্তত ২২৮ জন তালেবান সদস্য নিহত এবং আরও ৩১৪ জন আহত হয়েছেন।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিশেষ বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। অপারেশন গজব লিল-হক
    নামক এই সামরিক অভিযানে তালেবানদের ৭৪টি গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ১৮ জন যোদ্ধাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

    আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় শুরু হওয়া এই সংঘাত এখন সীমান্ত ছাড়িয়ে দুই দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।

    আফগানিস্তানে জাতিসংঘের মিশনের তথ্যমতে, ওই হামলায় ১৩ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। তবে পাকিস্তান দাবি করেছে, তারা কেবল সশস্ত্র বিদ্রোহীদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে এবং এতে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। এর পাল্টা জবাবে গত বুধবার আফগান বাহিনী ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থানে বড় ধরনের হামলা চালায়।

    আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। যদিও ইসলামাবাদ প্রাথমিকভাবে এই বিশাল প্রাণহানির খবর নিশ্চিত করেনি, তবে তারা জানিয়েছে যে তালেবানের হামলায় পাকিস্তানে ২৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

    গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীমান্ত সংঘর্ষে আরও দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর প্রতিক্রিয়ায় গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক মাধ্যম এক্সে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন।

    বর্তমানে দুই প্রতিবেশী মুসলিম প্রধান দেশের সীমান্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, তাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং কমান্ড পোস্ট ধ্বংসের মাধ্যমে তালেবানদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অন্যদিকে, তালেবান সরকার দাবি করেছে যে তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত হয়েছেন, তবে পাকিস্তানের দাবি অনুযায়ী সংখ্যাটি কয়েক গুণ বেশি।

    ২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের
    পূর্ববর্তী খবরসকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই দেবে সরকার
    পরবর্তী খবর বিয়ের পর প্রথমবার জনসমক্ষে বিজয়-রাশমিকা

    আরো সংবাদ পড়ুন

    বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: নরেন্দ্র মোদি

    যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করলে, যুদ্ধ আরও বিস্তৃত হবে: ইরান

    ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

    ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

    ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

    July 26, 2026

    আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

    July 26, 2026

    ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

    July 26, 2026

    চা শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

    July 26, 2026

    বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: নরেন্দ্র মোদি

    July 26, 2026

    যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করলে, যুদ্ধ আরও বিস্তৃত হবে: ইরান

    July 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.