আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় একটি স্বর্ণের খনিতে বন্যার ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পশ্চিম জাভা প্রদেশের পংকর এলাকায় সোমবার ভারী বৃষ্টিতে হয় এ দুর্ঘটনা। কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, খনির ভেতর পানি ঢুকে…

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।…

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ রোববার (৪ অক্টোবর) এ কথা জানিয়েছেন। ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া বক্তব্যে কালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতায়…

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার জবাবে শনিবার (৩ অক্টোবর) এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। বার্তাসংস্থা…

ইরান ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ অক্টোবর) তিনি জানান , ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’,এই দুই পথের যেকোনো একটির মাধ্যমে। একই সঙ্গে তিনি দাবি করেন,…

ভারতের ত্রিপুরা রাজ্যের ঢালাই জেলায় ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে, রোববারের প্রথম ভাগে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন কুমিল্লাসহ বাংলাদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।…

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। পরবর্তীতে এর নাম দেওয়া হয় ‘মক্কা প্রতিরক্ষা জোট’। মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক…

ভারতের ভোটার তালিকা সংশোধন বিতর্কের জেরে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে জেন-জিদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২ অক্টোবর) রাতে দলটির নেতা অভিজিৎ দিপকে এ ঘোষণা দেন।…

আর্কাইভ ক্যালেন্ডার
সোশ্যাল ফলো এবং কাউন্টার