Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 16 September 2026, 08:03: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » অপুষ্টিতে মারা যাচ্ছে গাজার শিশুরা
    আন্তর্জাতিক

    অপুষ্টিতে মারা যাচ্ছে গাজার শিশুরা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    গাজায় ইসরায়েলি অবরোধ ও হামলার মধ্যে অন্তত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে। গাজার সরকারি মিডিয়া দপ্তর বলছে, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা আটকে রাখার কারণেই এই বিপর্যয় তৈরি হয়েছে। শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে দপ্তরটি বলেছে, ‘ইসরায়েলের এই অবরোধ পরিকল্পিত যুদ্ধাপরাধ। শিশুদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’ তারা এ পরিস্থিতির জন্য শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও দায়ী করেছে। গাজা কর্তৃপক্ষ অবিলম্বে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রতি।

    এদিকে, জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে। চলতি বছরের মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫ হাজার ১১৯ শিশু তীব্র অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। যা এপ্রিলের তুলনায় ৫০ শতাংশ এবং ফেব্রুয়ারির তুলনায় ১৫০ শতাংশ বেশি।

    ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুয়ার বেইগবেদার বলেন, ‘জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গড়ে প্রতিদিন ১১২ জন শিশু অপুষ্টির চিকিৎসা পেয়েছে। অথচ, এদের মৃত্যুঝুঁকি প্রতিরোধ করা সম্ভব ছিল। খাদ্য, পানি, ওষুধ সবই সীমান্তে আটকে আছে। মানবসৃষ্ট সিদ্ধান্তের কারণেই এই মৃত্যু।’

    এদিকে শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার তুফাহ এলাকায় বিমান হামলায় নিহত হয়েছেন ২০ জন। ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে ৯ শিশু।
    স্থানীয় বাসিন্দা মাহমুদ আল-নাখালা বলেন, ‘আমরা হঠাৎ ফোন পাই, বলা হয় এলাকা ছেড়ে দিতে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। আমরা আর কিছুই বুঝতে পারছি না। সবকিছু দুনিয়ার চোখের সামনে ঘটছে, তবু সবাই নীরব।’

    অপুষ্টিতে মারা যাচ্ছে গাজার শিশুরা
    পূর্ববর্তী খবরতাণ্ডবের সেটে অসুস্থ ছিলেন শাকিব, ওষুধ খেতেন লুকিয়ে
    পরবর্তী খবর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ থেকে সরে এলো সরকার

    আরো সংবাদ পড়ুন

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত পাকিস্তানের

    ১১ কোটি টন বিরল মৃত্তিকা ও ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব

    আদালতে জোড়া ধাক্কা খেল ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি

    ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

    প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রফতানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পুরানো এনালগ আইনব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির বড় ধাক্কা

    September 15, 2026

    স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 15, 2026

    ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

    September 15, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

    September 15, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

    September 15, 2026

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    September 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.