Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 15 November 2026, 06:14: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আঘাত হানল টাইফুন চাম্পি, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহত
    আন্তর্জাতিক

    আঘাত হানল টাইফুন চাম্পি, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আঘাত হানল টাইফুন চাম্পি, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহত

    সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত শক্তিশালী টাইফুন চাম্পি তাইওয়ানে আঘাত হেনে দেশটির পাশ দিয়ে বয়ে গেছে। এতে একজন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ এবং বাতিল হয়েছে শত শত ফ্লাইট। তবে ঝড়টি ক্রমেই দুর্বল হয়ে চীনের উপকূলের দিকে উত্তরে এগিয়ে যাচ্ছে। অবশ্য সেখানে ঝড়টির আঘাত হানার সম্ভাবনা কম।

    চলতি বছর প্রশান্ত মহাসাগরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি ছিল চাম্পি। একপর্যায়ে এটি সুপার টাইফুনে পরিণত হয়েছিল। তবে এখন দুর্বল হয়ে পড়লেও ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার (৭৮ মাইল) রয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ)।

    সিডব্লিউএ জানায়, শনিবার ঝড়টির কেন্দ্র তাইওয়ান থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৬ মাইল) উত্তর-পূর্বে অবস্থান করছিল। এদিন ভোরে ঝড়টি ইলানকাউন্টির উত্তর-পূর্ব উপকূল ঘেঁষে অতিক্রম করে। শুক্রবার মধ্যরাতের দিকে ঝড়টির কেন্দ্র দক্ষিণ দিকে ঘুরে ইলানের উপকূল বরাবর এগিয়ে যায়। পরে সমুদ্রের ওপর বিরল একটি বৃত্তাকার পথ ঘুরে আবার উত্তরের দিকে সরে যায়। উপকূলের কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটার (১৪১ মাইল) পর্যন্ত পৌঁছায়। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং বহু ঘরের ছাদ উড়ে যায়।

    ইলানে নিজের বাগানে উপড়ে পড়া কলাগাছ দেখতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক লিন বলেন, ‘মধ্যরাতের দিকে সবচেয়ে ভয়ংকর ছিল। রাতভর ঘুমাতে পারিনি। বহু বছর ধরে এমন কিছু দেখিনি।’ ঝড়ের পূর্বাভাস অনুযায়ী, চীনের উপকূল বরাবর উত্তরের দিকে এগিয়ে যাওয়ার পর এটি শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে যেতে পারে।

    তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ঝড়ে নিহতের সংখ্যা একজনই রয়েছে। লিউকিউ দ্বীপে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে ওই ব্যক্তি মারা যান। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে আহত হয়েছেন ৫২৭ জন। তাইওয়ান পাওয়ার কোম্পানি জানিয়েছে, ২ লাখ ৮৮ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। তবে অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে।

    পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে নতুন করে ২৫৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর শুক্রবার বাতিল হয়েছিল প্রায় এক হাজার ফ্লাইট। রাজধানী তাইপেতে গাছ উপড়ে পড়েছে এবং থেমে থেমে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। তাইপেসহ উত্তর ও মধ্য তাইওয়ানের বিস্তীর্ণ এলাকার সরকার শনিবার টানা দ্বিতীয় দিনের মতো অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

    গ্রীষ্মকালে টাইফুন বেশি দেখা গেলেও শরৎকালেও এ ধরনের ঝড় আঘাত হানতে পারে। চাম্পি চীনের দিকে এগিয়ে যাওয়ায় দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে একটি দল পাঠিয়েছে। রোববার পর্যন্ত প্রবল বাতাস ও ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ৪০০ উদ্ধারকর্মী ও ৬০০টি সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। জরুরি দায়িত্বে রয়েছেন ৪১ হাজারের বেশি দমকলকর্মী।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঝেজিয়াংয়ের উপকূলীয় শহর তাইঝৌতে ৩ হাজার ৮০০টির বেশি মাছ ধরার নৌকা বন্দরে ফিরে এসেছে। সমুদ্রের মাছের খামারে কাজ করা কর্মীদের তীরে নিয়ে আসা হয়েছে এবং দ্বীপগুলোতে থাকা ২ হাজার ৮৪ জন পর্যটককে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া কর্তৃপক্ষ সমুদ্রের ওপর চলমান ২৫টি নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ করেছে এবং স্থগিত করেছে ১৮টি যাত্রীবাহী ফেরি রুটের চলাচল।

    আঘাত হানল টাইফুন চাম্পি ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহত
    পূর্ববর্তী খবরগাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
    পরবর্তী খবর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে এরদোগানের সাথে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    আরো সংবাদ পড়ুন

    আগ্রাসন চালাতে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করছে: ইরান

    ইরানের হুমকি ‘চিরতরে’ নির্মূলের সময় এসেছে: নেতানিয়াহু

    হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগ্রাসন চালাতে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করছে: ইরান

    November 15, 2026

    ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

    November 15, 2026

    স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিং

    November 15, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

    November 15, 2026

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

    November 15, 2026

    ইরানের হুমকি ‘চিরতরে’ নির্মূলের সময় এসেছে: নেতানিয়াহু

    November 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.