Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 19 July 2026, 09:39: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান-ইসরায়েল ‘ক্লান্ত’, ফের শুরু হতে পারে সংঘাত: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরান-ইসরায়েল ‘ক্লান্ত’, ফের শুরু হতে পারে সংঘাত: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    টানা ১০ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও তারা ‘সত্যিকার অর্থে’ বিরতিতে যায়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘শিগগিরই কোনো দিন’ তারা ফের সংঘাতে মেতে উঠতে পারে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

    ন্যাটোর সম্মেলন উপলক্ষে বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে ছিলেন ট্রাম্প। সেখানে সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গেছে; কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে। আমার ধারণা, একটানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম নিচ্ছে।”

    “আবার কি সংঘাত শুরু হতে পারে? আমার মনে হয় কোনো দিন এটা শুরু হতে পারে এবং সেই দিন হয়তো শিগগিরই আসবে।”

    উল্লেখ্য, ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়— অভিযোগ তুলে গত ১৩ জুন রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও।

    ইরান-ইসরায়েলের এ সংঘাত শুরুর ১০ দিন পর ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ অভিযানের নাম দিয়েছিল ‘দ্য মিডনাইট হ্যামার’।

    ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনার একদিন পর ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি দাবি করেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযানে ইরানের পরমাণু সক্ষমতার মূলে আঘাত হানা হয়েছে এবং দেশটির আর কখনও পরমাণু প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না।

    হেগ শহরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান-ইসরায়েল সংঘাত থামানোর কৃতিত্ব যুক্তরাষ্ট্রের বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেন, “এ সংঘাতে তখনই বিরতির পরিস্থিতি তৈরি হয়েছে— যখন যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে। যখন আমাদের যুদ্ধবিমান ইরানের একাধিক পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে— তখনই আসলে যুদ্ধ শেষ হয়ে গেছে।”

    ইরান-ইসরায়েল ‘ক্লান্ত’ ফের শুরু হতে পারে সংঘাত: ট্রাম্প
    পূর্ববর্তী খবর‘আমাদের বিচ্ছেদ হয়নি’ লিখে কনার স্বামীর পোস্ট, পরে ডিলিট
    পরবর্তী খবর পূর্বাচলে বনায়ন কর্মসূচি শুরু করল ডিএনসিসি

    আরো সংবাদ পড়ুন

    ২ ঘণ্টা পর সচল হলো ফেসবুক

    হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

    ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন: মোজতবা খামেনি

    ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

    মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের প্রথম শিরোপা জয়

    July 19, 2026

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 19, 2026

    ২ ঘণ্টা পর সচল হলো ফেসবুক

    July 19, 2026

    শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

    July 19, 2026

    ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার মতো দুর্নীতি: তথ্যমন্ত্রী

    July 19, 2026

    হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

    July 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.