Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 01:35: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: আরাঘচি
    আন্তর্জাতিক

    ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: আরাঘচি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: আরাঘচি

    সংঘাত এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির কাছাকাছি তেহরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হওয়ার আগে এ কথা বললেন আরাঘচি।

    ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চলমান হুমকির প্রেক্ষিতে আরাঘচি বলেন, একটি অভূতপূর্ব চুক্তিতে পৌঁছানোর ঐতিহাসিক সুযোগ সামনে। যা নির্ভর করছে কূটনীতিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে কিনা তার উপর।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে, ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেন, তার দেশ কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই বিষয়ে তারা পরিষ্কার। একই সাথে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা পাওয়ার অধিকার ইরানের জনগণের আছে- তাও বলেন আরাঘচি।

    ওমানের মধ্যস্থতায় বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে পরোক্ষ আলোচনা। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এটি তৃতীয় দফার আলোচনা। ওমান জানিয়েছে, চুক্তিটি চূড়ান্ত করার জন্য আরও একটি ইতিবাচক পদক্ষেপ নেয়ার আশা করছে তারা।

    এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে, প্রেসিডেন্ট ট্রাম্প আবারও তেহরানের প্রতি যুদ্ধাত্মক সুরে কথা বলেন। তবে তিনি কূটনীতির মাধ্যমে এই সমস্যা সমাধান পছন্দ করেন বলে জানান। তবে ইরানকে এমন ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ করেন যা শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে। এমন কথাও বলেন ট্রাম্প।

    ট্রাম্প বলেন, ‘কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা আমার পছন্দ। কিন্তু একটা বিষয় নিশ্চিত, আমি কখনই বিশ্বের এক নম্বর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক দেশকে’, পারমাণবিক অস্ত্র ধারণ করতে দেব না।’

    ট্রাম্প বলেন, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর, তাদের সতর্ক করা হয়েছিল যে ভবিষ্যতে তাদের অস্ত্র কর্মসূচি, বিশেষ করে পারমাণবিক অস্ত্র পুনর্নির্মাণের কোনো প্রচেষ্টা না করার জন্য – তবুও তারা অব্যাহত রেখেছে।

    ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাঘচি, অন্যদিকে হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন।

    ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: আরাঘচি
    পূর্ববর্তী খবর‘সাহস নিয়েই ভিন্ন ঘরানার সিনেমা করছি’
    পরবর্তী খবর পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

    বিশ্বনেতাদের চোখে তারেক রহমান ‘ট্রান্সফরমেটিভ লিডার’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.